Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আড়াইহাজারে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করলো র‍্যাব ১১

    March 9, 2026

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 2026

    রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪

    March 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » এভারকেয়ার থেকে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান
    জাতীয়

    এভারকেয়ার থেকে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান

    তিস্তা নিউজ ডেস্কBy তিস্তা নিউজ ডেস্কDecember 5, 2025Updated:December 12, 2025No Comments2 Mins Read9 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবার নিজ মায়ের বাসা ধানমণ্ডির উদ্দেশে রওনা দিয়েছেন ডা. জুবাইদা।

    লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজে-৩০২) ডা. জুবাইদা রহমান দেশের পথে রওনা হন।

    শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

    এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।

    দলটি জানায়, খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রবিবার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ সারা দেশেই বিএনপির পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরাসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

    নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Avatar photo
    তিস্তা নিউজ ডেস্ক
    • Website

    Related Posts

    আড়াইহাজারে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করলো র‍্যাব ১১

    March 9, 2026

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 2026

    রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪

    March 5, 2026

    ফতুল্লায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘কিলার বাবু নিহত

    March 5, 2026

    রূপগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেফতার ২

    March 3, 2026

    ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়ায় সড়ক ও ফুটপাত উচ্ছেদ

    March 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025108 Views

    রূপগঞ্জে ট্রাক প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

    February 2, 202629 Views

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 202628 Views
    Don't Miss

    আড়াইহাজারে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করলো র‍্যাব ১১

    March 9, 2026

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ২টি পাইপগান ও ১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির…

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 2026

    রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪

    March 5, 2026

    ফতুল্লায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘কিলার বাবু নিহত

    March 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.