Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আড়াইহাজারে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করলো র‍্যাব ১১

    March 9, 2026

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 2026

    রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪

    March 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » হার্ট ভালো রাখার ১০ কার্যকরী উপায়
    স্বাস্থ্য

    হার্ট ভালো রাখার ১০ কার্যকরী উপায়

    তিস্তা নিউজ ডেস্কBy তিস্তা নিউজ ডেস্কDecember 5, 2025No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    ছবি : তিস্তা নিউজ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মানুষের শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদযন্ত্র বা হার্ট। এই হার্ট ভালো রাখতে চাই সঠিক ও সুস্থ জীবনযাপন। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে সেই পন্থাই এখানে দেওয়া হলো:

    ধূমপান এড়িয়ে চলুন: ধূমপানের ফলে আয়ু ১৫ থেকে ২৫ বছর কমে যায়। একজন ধূমপায়ীর হার্ট অ্যাটাকের সম্ভাবনা একজন অধূমপায়ীর তুলনায় দ্বিগুণ। ধূমপান বন্ধ করার মুহূর্ত থেকেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমতে থাকে।

    লবণ খাওয়া কমানো: অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের জন্য দায়ী। এর ফলে হৃদপিণ্ডের রক্তসরবরাহকারী ধমনী সম্পর্কিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে।

    ডায়েট মেনে চলা: সবসময় সুষম খাবার খাওয়া উচিত। তাজা ফল এবং সবজি, শষ্যজাতীয় খাবার যেমন- শষ্য থেকে তৈরি রুটি ও ভাত ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

    অ্যালকোহলের মাত্রা কমানো: অতিরিক্ত অ্যালকোহল হৃদপেশির ক্ষতি করে। রক্তচাপ বাড়ায় এবং পাশাপাশি ওজনও বৃদ্ধি করে। তাই অ্যালকোহল গ্রহণ বাদ দেওয়া শরীরের জন্য ভালো। একবারে বাদ দেওয়া সম্ভব না হলে প্রতিদিন একটু একটু করে কমানোর চেষ্টা করতে হবে। 

    কর্মচঞ্চল থাকা: প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করা উচিত। তাছাড়া কর্মক্ষম থাকা কেবল হৃদযন্ত্র সুস্থ রাখার জন্যই নয় এটি মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে সাহায্য করে।

    নিয়মিত পরীক্ষা: নিয়মিত শরীর পরীক্ষা করলে দেহের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করে। তাই রুটিন অনুযায়ী রক্তচাপ, শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করান।

    কোমরের মাপ নিয়ন্ত্রণ:  রক্তনালীতে কোলেস্টেরল জমে অনেক ক্ষতিসাধন করে এতে করে ওজন বৃদ্ধি পায়। অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই ওজন নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।

    ক্লান্তির মাত্রা নিয়ন্ত্রণ: যদি দেখা যায়, আপনি ঠিক মতো খেতে পারছেন না, ধূমপান বা মদ্য পান বেশি করছেন। তাহলে বুঝতে হবে আপনার ভেতর অবসাদ কাজ করছে। অতিরিক্ত ধূমপান ও মদ্য পান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। তাই অবসাদ নিয়ন্ত্রণের জন্য যোগ ব্যায়াম বা ধ্যান বেশ কার্যকর ভূমিকা রাখে।

    বংশগত প্রভাব: যদি বংশের কারও ধূমপান, উচ্চরক্তচাপ, উচ্চ কোলোস্টেরল বা স্থূলতা কিংবা ডায়াবেটিসের কারণে ‘কোরোনারি হার্ট ডিজিজ’ থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তিরও ঝুঁকি থেকে যায়।

    হাসি হার্ট সুস্থ রাখে: হাসি মানব দেহ সুস্থ রাখতে সাহায্য করে। হাসির মাধ্যমে হৃদযন্ত্রের চাপ কমানো সম্ভব।

    ছবি : তিস্তা নিউজ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Avatar photo
    তিস্তা নিউজ ডেস্ক
    • Website

    Related Posts

    শীতে বারবার চা-কফি পানে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

    December 5, 2025
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025108 Views

    রূপগঞ্জে ট্রাক প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

    February 2, 202629 Views

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 202628 Views
    Don't Miss

    আড়াইহাজারে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করলো র‍্যাব ১১

    March 9, 2026

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ২টি পাইপগান ও ১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির…

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 2026

    রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪

    March 5, 2026

    ফতুল্লায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘কিলার বাবু নিহত

    March 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.