Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে বাসের চালক-হেলপারের ছিন্তাইয়ের শিকার যাত্রী, সর্বস্ব লুট

    February 20, 2026

    রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় শিল্পপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট, আহত-২

    February 18, 2026

    রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি, আতংকিত শিক্ষক-শিক্ষার্থীরা

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে বাসের চালক-হেলপারের ছিন্তাইয়ের শিকার যাত্রী, সর্বস্ব লুট
    সারাদেশ

    রূপগঞ্জে বাসের চালক-হেলপারের ছিন্তাইয়ের শিকার যাত্রী, সর্বস্ব লুট

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জFebruary 20, 2026No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা বাসে যাতায়াতের সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে মাঝপথে ফরহাদ মিয়া (২৬) নামে ১ যাত্রীকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিন্তাই করে নিয়ে গেছে বলে মেঘলা বাস সার্ভিসের একটি বাসের (শেষ ২ সংখ্যা- ৭৭) হেলপার ও চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঁধা দিলে ভুক্তভোগী ওই যাত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে ওই ছিন্তাইকারীরা। 

    বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে (২০ ফেব্রুয়ারী)  ঢাকা-কাঁচপুর সড়কে এ ছিন্তাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বাদী হয়ে ভুক্তভোগী ফরহাদ মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ভুক্তভোগী ফরহাদ মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার হিসেবে চাকুরী করে আসছেন। বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌছান। সেখান থেকে রাত সাড়ে ৪টার দিকে গাউসিয়া-কলাবাগান মেঘলা বাস সার্ভিসে  করে তিনি সহ বাসের অন্য একজন যাত্রী নিয়ে গাউসিয়া আসতেছিলেন। কিন্তু বাসটি কাঁচপুর আসা মাত্রই তিনি বুঝতে পারেন বাসটি গাউসিয়ার দিকে না গিয়ে মদনপুরের দিকে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে বাসের হেলপারকে জিগ্যেস করলে হেলপার জানায় রাস্তায় জ্যাম তাই অন্যদিক দিয়ে যেতে হবে। কিছুদুর যাওয়ার পর বাসের চালকের ইশারায় হেলপার এসে তাকে চাকু দিয়ে জিম্মি করে নগদ ৯ হাজার ৭শ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিয়ে নেয়। এতে বাঁধা দিলে বাসের হেলপার ও চালক মিলে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে রাস্তায় ফেলে ছিন্তাইকারীরা বাস নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাউসিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন।

    এ ঘটনায় স্থানীয় যাত্রীদের মাঝে চরম ক্ষোভের দেখা দিয়েছে। এর আগেও মেঘলা বাস সার্ভিসের বিরুদ্ধে নানা অনিয়মের একাধিক অভিযোগ থাকলেও ক্ষমতার বলে তারা বারবারই পার পেয়ে যায়। ফলে স্থায়ী যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ যাত্রীদের।

    এ বিষয়ে মেঘলা বাস সার্ভিসের সাথে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।

    এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় শিল্পপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট, আহত-২

    February 18, 2026

    রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি, আতংকিত শিক্ষক-শিক্ষার্থীরা

    February 16, 2026

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 2026

    রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ব্যপক ভোগান্তি

    February 15, 2026

    রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই

    February 14, 2026

    রূপগঞ্জে নির্বাচনের শেষ প্রচারনায় ধানের শীষের গণজোয়ার

    February 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025108 Views

    রূপগঞ্জে ট্রাক প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

    February 2, 202629 Views

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 202619 Views
    Don't Miss

    রূপগঞ্জে বাসের চালক-হেলপারের ছিন্তাইয়ের শিকার যাত্রী, সর্বস্ব লুট

    February 20, 2026

     রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা বাসে যাতায়াতের সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে মাঝপথে ফরহাদ মিয়া (২৬)…

    রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় শিল্পপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট, আহত-২

    February 18, 2026

    রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি, আতংকিত শিক্ষক-শিক্ষার্থীরা

    February 16, 2026

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.