Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি

    May 12, 2026

    খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতে সন্ত্রাসী হামলা: আহত ৯

    May 12, 2026

    নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়াড়ীর ২ এজেন্টসহ গ্রেফতার ৬

    May 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » হামের প্রাদুর্ভাব: ২০ জেলার ৩০ এলাকা হটস্পট ঘোষণা
    জাতীয়

    হামের প্রাদুর্ভাব: ২০ জেলার ৩০ এলাকা হটস্পট ঘোষণা

    স্টাফ রিপোর্টারBy স্টাফ রিপোর্টারApril 4, 2026Updated:April 4, 2026No Comments2 Mins Read14 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা: দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারাদেশের ২০ জেলার ৩০টি এলাকাকে হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

    শনিবার (৪ এপ্রিল) রাজধানী ঢাকায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় টিকা দান কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সারাদেশে এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে, পবিত্র ঈদুল আজহার আগেই এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে টিকা সংগ্রহ, কোল্ড চেইন নিশ্চিতকরণ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণসহ সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

    হামের হটস্পটগুলোর মধ্যে রয়েছে- বরগুনা জেলা পৌরসভা ও সদর, পাবনা পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া উপজেলা, চাঁদপুর পৌরসভা ও সদর ও হাইমচর। কক্সবাজার জেলার মহেশখালী ও রামু উপজেলা। গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা। নেত্রকোনা জেলার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ী, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা, নওগাঁর পোরশা। যশোর পৌরসভা ও সদর, নাটোর পৌরসভা ও সদর, মুন্সীগঞ্জ পৌরসভা ও সদর, লৌহজং ও শ্রীনগর উপজেলা, মাদারীপুর পৌরসভা ও সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি, শরীয়তপুরের জাজিরা।

    স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হটস্পট ঘোষিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম জোরদার করা হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করা হবে। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সক্রিয় রাখা এবং সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। হামের মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

    স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাই যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক। সুস্থ হওয়ার পর হামের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সময়মতো টিকা গ্রহণই হামের বিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই কোনো ধরনের অবহেলা না করে দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় আসার পরামর্শ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্টাফ রিপোর্টার

    Related Posts

    শুধু ঔষধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না।  ——–স্বাস্থ্য মন্ত্রী

    April 20, 2026

    বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যুতে: জামায়াতে ইসলামীর শোক 

    April 19, 2026

    লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, তবুও ভেতরের শিক্ষার মান বাড়েনি: ববি হাজ্জাজ

    April 12, 2026

    “হাম হলেই আতংকিত না হয়ে, সময় মত চিকিৎসা নেয়ার আহ্বান: সংসদ সদস্য, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

    April 1, 2026

    নতুন করে হামের টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার —স্বাস্থ্যমন্ত্রী

    March 29, 2026

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের নেতাদের শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত

    March 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি

    May 12, 2026

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ, মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক আমাদের যুব সমাজ…

    খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতে সন্ত্রাসী হামলা: আহত ৯

    May 12, 2026

    নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়াড়ীর ২ এজেন্টসহ গ্রেফতার ৬

    May 12, 2026

    সালিশি বৈঠককে কেন্দ্র করে রূপগঞ্জে সশস্ত্র হামলা পিস্তল দিয়ে গুলি ও বসতবাড়িতে লুটপাটের ঘটনায় মামলা

    May 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.