Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব ও বৈশাখী মেলা

    April 14, 2026

    রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

    April 14, 2026

    নাদিম হাসানকে সভাপতি ও মুনতাজুল ইসলামকে সম্পাদক করে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » আগে সংস্কার, পরে নির্বাচন-এই দাবি না মানায় আজকে সংকটের মুখোমুখি দেশ: ডা. শফিকুর রহমান 
    রাজনীতি

    আগে সংস্কার, পরে নির্বাচন-এই দাবি না মানায় আজকে সংকটের মুখোমুখি দেশ: ডা. শফিকুর রহমান 

    স্টাফ রিপোর্টারBy স্টাফ রিপোর্টারApril 13, 2026No Comments4 Mins Read10 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। সংসদে কারো জমিদারি মানবো না, কারো কাছে সংসদ বন্ধকও দেবো না। 

    তিনি বলেন, ফ্যাসিবাদের কালো ছায়া সংসদে দেখতে পাচ্ছি। সংসদে যাদের নাড়াচাড়া দেখা যায়, তাদের কে নাড়াচ্ছে জাতি এটা বুঝে। তারা এক সময় বলে গণভোট বৈধ, আবার বলে অবৈধ। জনগণ আমাদেরকে সংসদে পাঠিয়েছে জনগণের পক্ষে কথা বলতে। সংসদে বসে টেলিভিশনের পর্দায় চেহারা দেখানোর জন্য জনগণ আমাদেরকে সংসদে পাঠায়নি।

    সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, ১৪শ’ শহীদের মধ্যে ১২শ’ শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এসব শহীদরা সবাই শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদ নয়; তারা খেটে-খাওয়া সাধারণ মানুষ। তারা রাজপথে নেমেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে—সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে। তাদের সেই স্বপ্ন বৃথা যেতে দেওয়া হবে না।

    তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনেকেই আন্দোলন শুরু করতে বলছে। আন্দোলন শুরু করতে হবে না, আন্দোলন ইতোমধ্যে শুরু হয়েই গেছে। এই আন্দোলনে আমরা শুধু সাথে থাকবো না, বরং সামনের সারিতে থাকবো।

    সরকারকে সতর্ক করে ডা. শফিকুর রহমান বলেন, অপকর্ম করলে আগের চেয়ে পরের পরিণতি আরও বেশি ভয়ংকর হয়। আওয়ামী লীগ যেসব অপকর্ম করে দেশছাড়া হয়েছে, সেই অপকর্ম করে আপনারাও পার পাবেন না; বরং আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে।

    প্রশাসনে দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংককে যেভাবে দলীয়করণ করা হয়েছে, একইভাবে দেশের অর্থনীতি ধ্বংস করতে সরকার একের পর এক ব্যাংক দখলের চেষ্টা করছে। এখনো সময় আছে—সাবধান হয়ে যান। জনগণ রাজপথে নেমে এলে রক্ষা পাওয়া যাবে না- হুঁশিয়ারি দেন আমীরে জামায়াত।

    কি-নোট স্পিকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, অতীতে সপ্তম, অষ্টম, ত্রয়োদশ, পঞ্চদশ এবং ষোড়শ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এগুলো তো সংসদেই পাস হয়েছিল। তাহলে সুপ্রিম কোর্ট কেন এগুলো অসাংবিধানিক বললো—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এর অর্থ সংসদে যা ইচ্ছা তা করা যায় না।

    তিনি আরও বলেন, গণভোট হচ্ছে জনগণের ইচ্ছার সরাসরি বহিঃপ্রকাশ। ১৯৭২ সালের সংবিধানে গণভোট ছিল না; ১৯৭৮ সালে জিয়াউর রহমান এটি সংযোজন করেন। কিন্তু ১৯৭৭ সালেই গণভোট অনুষ্ঠিত হয়।

    তিনি বলেন, ২০২৬ সালের গণভোট ছিল স্পষ্ট প্রশ্নভিত্তিক, যেখানে জনগণ পড়ে বুঝে ভোট দিয়েছে। অথচ আগের গণভোটগুলোতে প্রশ্ন অস্পষ্ট ছিল।

    বিশেষ অতিথি বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছিল। আমরা বলেছি—আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান।

    তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদকে বৈধতা দিয়েছে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে, যার ফলে আজকের সংকট তৈরি হয়েছে।

    এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল সাংবিধানিক সংস্কার ও বৈষম্য দূর করা। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে দলীয়করণ বন্ধ করতে হবে।

    জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার আগে বলেছে গণভোট অবৈধ, এখন আবার বৈধ বলছে। তিনি প্রশ্ন রাখেন—সরকারের এমপি-মন্ত্রীরা কি গণভোটে ‘না’ ভোট দিয়েছেন?

    ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে জুলাই সনদ তৈরি হয়েছে এবং গণভোটের মাধ্যমে তা আরও শক্তিশালী হয়েছে। এখন তা বাস্তবায়ন করা জরুরি।

    দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, আমি গণভোটকে আইনগত কিংবা সাংবিধানিক তর্ক হিসেবে দেখতে চাই না। গণভোট ও জুলাই সনদকে জুলাই বিপ্লবের স্পিরিটে দেখে এসেছি। বিপ্লবের আগে থেকেই আমি বিপ্লবের স্বপ্ন দেখে এসেছি। বিপ্লবের পরও আমি বিপ্লবের স্পিরিটকে একশোভাগ ধারণ করার চেষ্টা করেছি। জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা গণভোটকে অস্বীকার করব। যারা আজকে গণভোটকে দুর্বল করার চেষ্টা করছেন, গণভোটের আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন সেটা নিয়ে সন্দেহ আছে।

    রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডা. দিলারা চৌধুরী বলেন, জনগণের রায়ের ঊর্ধ্বে কিছু নেই। গণভোটের রায়ই চূড়ান্ত হওয়া উচিত।

    বর্তমান সংকট রাজনৈতিক অস্থিরতা ও অঙ্গীকার ভঙ্গের ফল। তারা সবাই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

    সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, জনগণকে উপেক্ষা ও অপমান করার প্রবণতাই আজকের সংকটের মূল কারণ। জনগণের রায় অমান্য করলে রাজপথেই এর সমাধান হবে, সতর্ক করেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্টাফ রিপোর্টার

    Related Posts

    নাদিম হাসানকে সভাপতি ও মুনতাজুল ইসলামকে সম্পাদক করে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

    April 13, 2026

    ঢাকা ১৭ আসনে ধানের শীষের প্রচারনায় “আমরা জুলাই যোদ্ধা”রা

    February 9, 2026

    প্রার্থীতা থেকে সড়ে গিয়ে রূপগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী !

    February 4, 2026

    লক্ষ নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে দিপু ভুইয়া

    December 25, 2025

    তারেক রহমানকে ফেসবুকে স্বাগত জানালেন জামায়াতের আমির

    December 25, 2025

    মাতৃভুমিতে স্বপরিবারে ফিরলেন তারেক রহমান

    December 25, 2025
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views

    রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে ৫ ঘন্টা পর উদ্ধার

    March 10, 202662 Views
    Don't Miss

    রূপগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব ও বৈশাখী মেলা

    April 14, 2026

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে “নতুন ধানে, নতুন প্রানে ‘চলো মাতি পিঠার গানে ” এ স্লোগান কে সামনে…

    রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

    April 14, 2026

    নাদিম হাসানকে সভাপতি ও মুনতাজুল ইসলামকে সম্পাদক করে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

    April 13, 2026

    রাব্বী ও সেলিম হত্যা মামলায় সহ ১২টি মামলায় গ্রেপ্তার ডা. সেলিনা হায়াত আইভি

    April 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.