কুমিল্লাঃ মুরাদনগর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রসারে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়।
সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো: রেজাউল করিম ভূইয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ পাভেল খাঁন পাপ্পু সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বি, কুমিল্লা জেলা অতিরিক্ত উপপরিচালক(শস্য) কৃষিবিদ মোঃ আল মামুন রাসেল, অনুষ্ঠানটি সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: নুর আলম,উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সাইজুদ্দিন সরকার, সিদ্দিকুর রহমান, মোশাররফ হোসেন সরকার, মাজহারুল ইসলাম, কাজী ইসমাইল, নাছির, শরীফ,সুফি, রেজাউল করিম, সাম মিয়া, মোফাজ্জল হোসেন, মোস্তফা কামাল, আতিকুর রহমান, শাহিদ,নেয়ামত,সীমা আক্তার, রিপন, রায়হান, মেহেদী, শাহিন ও বেসরকারি চাকরিজীবি সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া, গন্যমান্য ব্যক্তিবর্গ উদ্যোক্তাসহ শতাধিক কৃষক কৃষাণী।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো: রেজাউল করিম ভূইয়া বলেন, কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি করতেই এ ধরনের কংগ্রেসের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, টেকসই ভ্যালুচেইন গঠন এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় সরকার কৃষিখাতকে আরও টেকসই ও রপ্তানিমুখী করতে কাজ করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

