Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারায়ণগঞ্জের মেঘনা ওয়াসা প্রকল্প বাস্তবায়ন হলে, দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

    June 8, 2026

    রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

    June 8, 2026

    রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ মানুষের জীবণ

    June 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » বিলম্ব হতে পারে বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স আগমনে
    রাজনীতি

    বিলম্ব হতে পারে বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স আগমনে

    তিস্তা নিউজ ডেস্কBy তিস্তা নিউজ ডেস্কDecember 5, 2025Updated:December 5, 2025No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। যদিও তাকে বহন করার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হতে পারে।

    আজ বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি আজ রাতেই ঢাকায় পৌঁছাবে। কিন্তু পরে দলের মিডিয়া উইং জানায়, উড়োজাহাজটিতে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় এর যাত্রা বিলম্বিত হচ্ছে।

    বিএনপির সূত্রগুলো বলছে, কাতার যদি দ্রুত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করতে না পারে, তবে খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী আজ সন্ধ্যায়—যা বাংলাদেশ সময় প্রায় মধ্যরাত—জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। আগামীকাল শুক্রবার দিনের প্রথমার্ধে তার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়িকে দেখতে যেতে পারেন। একই সঙ্গে লন্ডনে নেওয়ার যাত্রাতেও তিনি সঙ্গী হতে পারেন।

    এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, জোবাইদা রহমান আজই রওনা হচ্ছেন। তার ভাষায়, “জোবাইদা রহমান আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন।”

    তিনি আরও জানান, লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমানসহ কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা পুরো যাত্রায় সাথে থাকবেন।

    ১২ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত বলে জানানো হচ্ছে। বিএনপি নেত্রীকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে।

    উল্লেখ্য, চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে যান বেগম জিয়া। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। সর্বশেষ গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে রাখা হয় এসডিইউতে; গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Avatar photo
    তিস্তা নিউজ ডেস্ক
    • Website

    Related Posts

    নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ দিপুকে মন্ত্রীর দাবিতে জেলাবাসীর পক্ষে খোলা চিঠি 

    June 2, 2026

    সেনা প্রধানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

    May 14, 2026

    শহীদ জিয়ার খাল খনন উদ্যোগ আজ তারেক রহমানের নেতৃত্বে সম্প্রসারিত—প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    April 25, 2026

    রূপগঞ্জে জরাজীর্ণ টিনের ঘরই প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা, তবুও ৩২ বছরেও হয়নি সরকারিকরণ 

    April 23, 2026

    রাজধানীতে জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে  ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল 

    April 18, 2026

    নাদিম হাসানকে সভাপতি ও মুনতাজুল ইসলামকে সম্পাদক করে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

    April 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    নারায়ণগঞ্জের মেঘনা ওয়াসা প্রকল্প বাস্তবায়ন হলে, দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

    June 8, 2026

    পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেঘনা নদীর পানি শোধন…

    রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

    June 8, 2026

    রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ মানুষের জীবণ

    June 5, 2026

    আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

    June 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.