গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পল্লীমঙ্গল কর্মসূচী (পিএমকে) মাওনা শাখার উদ্যোগে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে দিনব্যাপী মাওনা শাখা অফিস প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম হোসাইন এবং হেলথ মনিটরিং অফিসার ডা. মো. লিমন। ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের প্রোগ্রাম সহকারী ম্যানেজার মো. আবু রায়হান। এ…
Read More