Author: জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের চার দিন পর উদ্ধার হওয়া তরুণী হালিমা আক্তার (২০) হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। ঘটনায় জড়িত চার আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসে। পরে চার আসামিই রবিবার (৩১ মে) মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিহত হালিমা আক্তার উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মো. মহসিন মিয়ার মেয়ে এবং ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইমন মিয়ার স্ত্রী। প্রায় পাঁচ মাস আগে তার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে তিনি গত দুই মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মামলার তদন্তে আটক চার আসামি হলেন টেংগারচর ইউনিয়নের বড়ভাটেরচর এলাকার মো. আল-আমিন (৫০),…

Read More

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় পিকআপ সহ দুর্ধর্ষ ৬ ডাকাত, অপহরণ মামলার ২ আসামী ও ধর্ষণচেষ্টা মামলার ১ আসামিসহ  ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার রাতে শ্রীনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, বগুড়ার শেরপুরের অসগ্রামের জাইদুল ইসলামের ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৫), মানিকগঞ্জের সিঙ্গাইরের জামিরতা এলাকার মৃত. আনছার আলীর ছেলে মোহাম্মদ সানোয়ার হোসেন (৩২), নুরুল হকের ছেলে সাব্বির হোসেন (২৫), চরচামটা এলাকার রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ ইমরান হোসেন (৩৪), সাভারের বিরুলিয়া এলাকার কহিনুর মোল্লার ছেলে সবুজ আহম্মেদ (২৫), ব্রাহ্মণ্যবাড়িয়ার নবীনগরের বাড়াইলের মৃত. ইদন মোল্লার ছেলে মমিনুল হক (৩০), অপহরণ ও…

Read More