Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার মূর্তিমান আতংক সন্ত্রাসী আবুল হোসেন ও তার বাহিনীর সদস্য মাহমুদ হাসান, রিপন সহ অন্যান্য সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছে কামশাইর গ্রামবাসী। বন্ধ হচ্ছে না এই বাহিনীর চাঁদাবাজি, মাদক ব্যবসা, প্রতারণা ও জুয়ার আসর। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেও এই বাহিনী রয়েছে বহাল তবিয়তে। স্থানীয়দের অভিযোগ, কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার মৃত আব্দুস সালামের পুত্র মূর্তিমান আতংক অস্ত্রধারী সন্ত্রাসী আবুল হোসেন গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর রাজনীতি করতো। ২০০৮ সালে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় গেলে আবুল হোসেন আওয়ামীলীগের নেতা পরিচয় দিয়ে কামশাইর এলাকায় নানা অপকর্ম শুরু করে। এ সময় সন্ত্রাসী আবুল হোসেন কামশাইর…
ঢাকা: দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারাদেশের ২০ জেলার ৩০টি এলাকাকে হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। শনিবার (৪ এপ্রিল) রাজধানী ঢাকায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় টিকা দান কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সারাদেশে এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে, পবিত্র ঈদুল আজহার আগেই এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে…
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত ও ২৫জন আহতের ঘটনার মামলার প্রধান আসামী রেলক্রসিং কর্মী মোঃ হেলাল’কে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত হেলাল কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুর কোদালিয়া এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে। বুধবার (২৫ মার্চ) দুপুরে র্যাব-১১ (বিসিজিএম) উপ অধিনায়ক লে: কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, ২২ই মার্চ রাত সোয়া ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ‘মামুন স্পেশাল’ বাস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে বাসটি আটকে যায়…
