Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: তিস্তা নিউজ ডেস্ক
আল্লাহ তাঁর ইবাদতের জন্য মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি জিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত, আয়াত : ৫৬) আরবি ইবাদাত শব্দটি আবদ বা দাস শব্দ থেকে গ্রহণ করা হয়েছে। দাসত্ব বলতে উবুদিয়্যাত ও ইবাদত দুটি শব্দ ব্যবহূত হয়। উবুদিয়্যাত অর্থ লৌকিক দাসত্ব আর ইবাদত অর্থ অলৌকিক দাসত্ব। আল্লামা রাগিব ইস্পাহানি (রহ.) বলেন, উবুদিয়্যাত হলো বিনয়, ভক্তি ও অসহায়ত্ব প্রকাশ করা। আর ইবাদত এর চেয়েও অধিক গভীর অর্থজ্ঞাপক। কেননা ইবাদত হলো চূড়ান্ত বিনয়, ভক্তি ও অসহায়ত্ব প্রকাশ। সেটা প্রকাশ করা হবে সেই পবিত্র সত্তার সমীপে যিনি চূড়ান্ত কর্ম-ক্ষমতা বা দয়ার…
মানুষের শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদযন্ত্র বা হার্ট। এই হার্ট ভালো রাখতে চাই সঠিক ও সুস্থ জীবনযাপন। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে সেই পন্থাই এখানে দেওয়া হলো: ধূমপান এড়িয়ে চলুন: ধূমপানের ফলে আয়ু ১৫ থেকে ২৫ বছর কমে যায়। একজন ধূমপায়ীর হার্ট অ্যাটাকের সম্ভাবনা একজন অধূমপায়ীর তুলনায় দ্বিগুণ। ধূমপান বন্ধ করার মুহূর্ত থেকেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমতে থাকে। লবণ খাওয়া কমানো: অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের জন্য দায়ী। এর ফলে হৃদপিণ্ডের রক্তসরবরাহকারী ধমনী সম্পর্কিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ডায়েট মেনে চলা: সবসময় সুষম খাবার খাওয়া উচিত। তাজা ফল এবং সবজি, শষ্যজাতীয় খাবার যেমন- শষ্য থেকে তৈরি রুটি ও ভাত ইত্যাদি…
শীতের সকালে চা-কফিতে চুমুক দিলে কিছুটা আরাম পাওয়া যায়। ঋতুগত কারণে এ সময় স্বাভাবিকভাবেই শরীর উষ্ণতা খোঁজে। এ ক্ষেত্রে চা-কফিতে চুমুক দেয়াই হচ্ছে সহজ উপায়। এ জন্য কেউ কেউ কাজের ফাঁকে বা বিরতিতে কিছুক্ষণ পরপরই হাত বাড়ান চা-কফির দিকে। এদিকে চিকিৎসকরা বলছেন, শীতে অতিরিক্ত চা-কফি পান করা উচিত নয়। এতে হঠাৎ করেই হাঁটু বা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা ও শক্তভাব বাড়তে পারে। অদ্ভুত মনে হলেও এর পেছনে শরীরের স্বাভাবিক জৈব কারণ রয়েছে। যা শীতের আবহাওয়া ও ক্যাফেইনের যৌথ প্রভাবে অধিকতর জটিল হয়। এ জন্য শীতে কেন জয়েন্টে বা গাঁটে ব্যথা বাড়ে, কেন চা-কফি এই প্রভাবকে তীব্র করে এবং এই সমস্যা…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের অনন্য রাজনৈতিক ঐক্যের…
আবেগ-অনুমান, প্রতিহিংসা বা সত্যের কণ্ঠস্তব্ধ করার জন্য কাউকে বিচারের মুখোমুখি করা অথবা শাস্তি দেওয়া ইসলামী ন্যায়বোধ পরিপন্থী। ইসলামের দৃষ্টিতে অপরাধ উদ্ঘাটনের মৌলিক উপাদান হলো সুনির্দিষ্ট সুস্পষ্ট সাক্ষ্য-প্রমাণ। মহান আল্লাহ বলেন, ‘মুমিনরা তো পরস্পর ভাই ভাই; কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপস মীমাংসা করে দাও। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। ’ (সুরা হুজুরাত, আয়াত : ১০) তদন্ত প্রক্রিয়ায় হুদুদ (কোরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত শাস্তি), কিসাস (প্রতিশোধ) এবং তাজির (বিবেচনামূলক শাস্তি)-এ তিন ধরনের অপরাধ ও শাস্তির বিভাজন অনুসরণ করে ইসলামে তদন্তের মূলনীতি হলো— (ক) তথ্যের প্রামাণ্যতাসন্দেহের বশবর্তী হয়ে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা অথবা দণ্ডিত ঘোষণা করে শাস্তি দেওয়া…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রায় সঙ্গী হতে দেশে এসেছেন তিনি। আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জুবাইদা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে হিথ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি। এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে জলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব…
পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অসীম মুনিরের নিয়োগ চূড়ান্ত করেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জি নিউজ। গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর অসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পান এই শীর্ষ সেনা কর্মকর্তা। চলতি বছরের শেষের দিকে তার সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান নামে নতুন একটি পদ তৈরি করে অসীম মুনিরকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। গত নভেম্বর পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধনী আনা…
আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটি তেমন জোরালো ছিল না। এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হলো, যার বেশিরভাগেরই উৎপত্তিস্থল ঢাকার নিকটবর্তী জেলা নরসিংদীতে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭, যা গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশে হওয়া সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশে কয়েকদিনের মধ্যে একের পর এক এমন ভূমিকম্পের ঘটনায় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি না থাকার পাশাপাশি সামনে এসেছে প্রায় সব শ্রেণির-মানুষের মাঝে সচেতনতার ঘাটতির বিষয়টি।…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার (৮ ডিসেম্বর) থেকেই শুরু হতে যাচ্ছে। একইসাথে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে সশরীরে ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার থেকেই শুরু হবে এবং সশরীরে ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবার। তার আগে রোববার ও সোমবার ক্লাস চলবে অনলাইনে। উপাচার্য আরও বলেন, আজকের বিশেষ সিন্ডিকেট সভায় ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারকে। আশা করছি, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। এর…
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সিফাত খান নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পরে মৃত্যুর খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সিফাত উপজেলার মতলব পৌরসভার চরমুকন্দি গ্রামের শরিফ খানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সরেজমিনে দেখা যায়, কলেজছাত্র সিফাত খানের (২১) মৃত্যুর খবরে হাসপাতালের জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ ঘণ্টা হাসপাতাল অবরুদ্ধ করে রাখেন সিফাতের সহপাঠী, স্বজন ও এলাকার বিক্ষুব্ধ জনতা। এদিকে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।…
