Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

    September 2, 2026

    রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক

    August 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর
    সারাদেশ

    কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর

    তিস্তা নিউজ ডেস্কBy তিস্তা নিউজ ডেস্কDecember 5, 2025No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    হাসপাতালে বিক্ষুব্ধ জনতা। ছবি : তিস্তা নিউজ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সিফাত খান নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পরে মৃত্যুর খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সিফাত উপজেলার মতলব পৌরসভার চরমুকন্দি গ্রামের শরিফ খানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

    সরেজমিনে দেখা যায়, কলেজছাত্র সিফাত খানের (২১) মৃত্যুর খবরে হাসপাতালের জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ ঘণ্টা হাসপাতাল অবরুদ্ধ করে রাখেন সিফাতের সহপাঠী, স্বজন ও এলাকার বিক্ষুব্ধ জনতা।

    এদিকে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টায় প্রচণ্ড জ্বর অবস্থায় সিফাতকে হাসপাতালের জরুরি বিভাগে তার মা চিকিৎসার জন্য নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. মোশারফ হোসেন প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে রোগীর চাপ থাকায় বারান্দায় চিকিৎসা চলে তার। মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে স্যালাইন শেষ হলে সিফাত হেঁটে বাথরুমে যান।

    বাথরুম থেকে বের হয়ে আসার পর মাথা ঘুরে পড়ে যান। ওই সময় তার স্বজনদের চিৎকারে কর্তব্যরত নার্স ছুটে যান এবং ডাক্তারকে তাৎক্ষণিক খবর দেন। খবর পেয়ে ডাক্তার রতন চন্দ্র দাস ভর্তির ওয়ার্ডে ছুটে গিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর সিফাতকে জরুরি বিভাগে নিয়ে ইসিজি করান এবং মৃত ঘোষণা করেন।

    সিফাতের সহপাঠী ও স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে আসলে ডাক্তারদের ঠিকমতো পাওয়া যায় না। সেবা বাদ দিয়ে সারাক্ষণ মোবাইল চালান চিকিৎসকরা। সিফাতের মৃত্যু ডাক্তারের অবহেলা ও ভুলের কারণে হয়েছে।

    পরে সিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নিলে তার সহপাঠীরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের দাবি তোলেন। পরে তার বাবার লিখিত সম্মতির ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান বলেন, আমি স্টেশনে নেই। আমি শুনেছি, রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল অবরুদ্ধ রাখা হয়েছে। তবে ফোনে ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনেছি ভুল চিকিৎসা বা দায়িত্বে অবহেলা ছিল না।

    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, মৃত্যু নিয়ে মৃতের বাবার কোনো অভিযোগ নেই। তার বাবা শরীফ খানসহ এলাকার লোকজন আইনি ব্যবস্থা না নেওয়ার আবেদন করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Avatar photo
    তিস্তা নিউজ ডেস্ক
    • Website

    Related Posts

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

    September 2, 2026

    রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক

    August 29, 2026

    পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ !

    August 20, 2026

    রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    August 15, 2026

    রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট 

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026165 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026150 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025116 Views
    Don't Miss

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন  হামলা চালিয়ে ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে…

    নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

    September 2, 2026

    রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক

    August 29, 2026

    পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ !

    August 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.