নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করতে রূপগঞ্জে গণমিছিল করেছে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ ফ্রেব্রুয়ারী) বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভূলতা-গোলাকান্দাইল এলাকায় এ নির্বাচনী গনমিছিল করা হয়।
পূর্ব নির্ধারিত সময়ে রূপগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাজার হাজার ভোটাদেরকে নিয়ে সভাস্থলে যোগ দেন। পরে বিকেল ৫টার দিকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ধানের শীষে ভোট চেয়ে রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এ গণমিছিল করেন।
নির্বাচনী গনমিছিলে ধানের শীষ মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তার পক্ষে ভোট চেয়ে রূপগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তিনি নির্বাচনে জয়ী হলে এসকল সমস্যার সমাধান করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শিপলু ভুঁইয়া, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রোকন মিয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক এরফান উদ্দিন প্রমুখ।


