ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকা ১৭। অর্থনীতিতে এ আসনটির ব্যপক গুরুত্ব থাকলেও দীর্ঘদিন উন্নয়ন ও সুবিধা বঞ্চিত ছিল এ আসনের বাসিন্দারা। তাই এ আসনের মানুষের দু:খ দুর্দশার শেষ নেই। তবে, এবারের নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের প্রধান হওয়ায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বরা ধানের শীষে ভোট চেয়ে সকাল থেকে রাত পর্যন্ত লিফলেট বিতরণ, গণসংযোগ, গণমিছিল, মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণায় চালাচ্ছেন তারা। দিনভর বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন তারা।
তার এ আসনের নির্বাচনী প্রচারনায় সম্মুখ সারিতে কাজ করেছেন ২৪’র “আমরা জুলাই যোদ্ধা”রা। প্রচারনার শেষ দিন (সোমবার) শত শত নারী পুরুষ নিয়ে এ আসনের মহাখালী আমতলী ঈদগা মাঠ থেকে গুলশান- ১ গোল চত্বর ঘুরে ডিএনসিসি মার্কেট পর্যন্ত এক বিশাল গণমিছিল করেন আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি। পরে ডিএনসিসি মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার সমাপ্তি ঘটে।
প্রচারনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সিনিয়র সহ-সভাপতি শাহ আমান শাহাদাত, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন সহ জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা।
এসময় বক্তারা বলেন, বিগত দিনে মানুষের ভোটের অধিকার ছিল না। তাই দীর্ঘদিন পর মানুষ ভোট দেয়ার সুযোগ ফিরে পেয়ে তাদের উৎসাহ উদ্দিপনার শেষ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে এ আসন সহ সারাদেশের মানুষের জীবণ যাত্রার মান উন্নয়ন, আইনের সুশাসন সহ নানামুখী উন্নয়ন হবে। তাই ১২ই ফেব্রুয়ারী সকল ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তারা।

