Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: জেলা প্রতিনিধি, ঢাকা
সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনার হার কমাতে ‘নিরাপদ সড়ক চাই’র আশুলিয়া থানা কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আশুলিয়ার বাইপাইল ও মৌসুমি মার্কেট বটতলা এলাকায় এ কর্মসূচি চলে। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা ও সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁরা পথচারী, যানচালক ও স্থানীয় ব্যবসায়ীদের হাতে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট তুলে দেন। লিফলেটে ট্রাফিক আইন মেনে চলা, লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, মোটরসাইকেলে হেলমেট ব্যবহার ও ফুটপাতে না হাঁটার মতো গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়। সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে বলেন, “সড়ক দুর্ঘটনার অধিকাংশ ঘটনাই এড়ানো সম্ভব, যদি সবাই শৃঙ্খলায় থাকেন।…
ঢাকা: আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখার দাবিতে এবং মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের (বিএমজিটিএ) প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। এ সময়ে তিনি বলেন, গত২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছিল ৯৫,৬৪৪ কোটি টাকা, যা মোট জাতীয় বাজেটের ১২ দশমিক এক শতাংশ। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরের বরাদ্দ…
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ, মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি দ্ব্যর্থহীন কন্ঠে বলেন, পুলিশ বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে যদি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আইজি’জ ব্যাজ, শীল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি একথা বলেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ডেমরার পাইটি এলাকায় ৩ শত সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এছাড়াও দুই জন অসহায় অটো রিক্সা চালককে দুইটি অটো রিক্সা, একজন ভ্যানচালককে ১টি ভ্যান ও ১০টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে ডেমরা ভলান্টিয়ার্সের সংগঠন ফজলুর রহমান ফাউন্ডেশন ও পাইটি অগ্রগতির আয়োজনে এবং আব্দুল খালেক ফাউন্ডেশন ও বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায় ডেমরার পাইটি এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। ডেমরা ভলান্টিয়ার্সের সদস্য সচিব ও ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং জিয়াউর রহমান পলাশের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেমরা ভলান্টিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, পাইটি…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকা ১৭। অর্থনীতিতে এ আসনটির ব্যপক গুরুত্ব থাকলেও দীর্ঘদিন উন্নয়ন ও সুবিধা বঞ্চিত ছিল এ আসনের বাসিন্দারা। তাই এ আসনের মানুষের দু:খ দুর্দশার শেষ নেই। তবে, এবারের নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের প্রধান হওয়ায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বরা ধানের শীষে ভোট চেয়ে সকাল থেকে রাত পর্যন্ত লিফলেট বিতরণ, গণসংযোগ, গণমিছিল, মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণায় চালাচ্ছেন তারা। দিনভর বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। তার এ আসনের নির্বাচনী প্রচারনায় সম্মুখ সারিতে কাজ করেছেন ২৪’র “আমরা জুলাই যোদ্ধা”রা। প্রচারনার শেষ দিন (সোমবার)…
