Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 2026

    রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ব্যপক ভোগান্তি

    February 15, 2026

    রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ব্যপক ভোগান্তি
    সারাদেশ

    রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ব্যপক ভোগান্তি

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জFebruary 15, 2026No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জ: ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তীব্র আকার ধারণ করেছে। এ সড়কের কাঁচপুর থেকে আড়িয়াবো এলাকা পর্যন্ত এ যানজট বিস্তৃত হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকরা  ভোগান্তিতে পড়েছেন।

     রোববার ( ১৫ ফেব্রুয়ারি ) দুপুর ২টা থেকে রূপসী ও বরাবো বাস স্ট্যান্ডে যানজট সৃষ্টি হয়। থেমে থেমে এ পরিস্থিতি সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। সন্ধ্যার পর থেকে যানজট পরিস্থিতির ব্যাপকতা বেড়ে ৭ কিলোমিটার সড়ক পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।

     সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মহাসড়ক উন্নীতকরণ কাজ, যত্রতত্র যাত্রী ওঠানামা, নিয়ম ভঙ্গ করে রুটের গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর থেকে যানবাহনের লাইন বিস্তৃত হয়ে পড়ে। এ সময় মহাসড়কের কাঁচপুর থেকে আড়িয়াবো পর্যন্ত ৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে যানবাহনের দীর্ঘ সারিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের। দূরপাল্লার যানবাহনের হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শতশত যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

    এক ভুক্তভোগী যাত্রী মাহিন মিয়া বলেন, দুপুর দুইটা থেকে মহাসড়কের রূপসী ও বরাবো বাস স্ট্যান্ড থেকে যানজট সৃষ্টি হয়। জ্যামে বসে থেকে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে।

    লেগুনা চালক বুলবুল ইসলাম জানান, কাচপুর থেকে যানজটে আটকা পড়েছি। এক ঘণ্টা লেগেছে বরপা আসতে। অথচ এটুকু রাস্তা ৫ মিনিটে আসা যেত। যানজট হলে আমাদের আয় রোজগার কম হয়।

     মহাসড়কের পাশের হোটেল ব্যবসায়ী আব্দুল করিম মিয়া বলেন, দুপুর ২ টা থেকে যানজট শুরু হয়েছে। সন্ধ্যার পর এই যানজট বেড়ে কাচপুর থেকে আড়িয়াবো পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে মানুষজন ভোগান্তি পোহাচ্ছেন।

    ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, মহাসড়ক উন্নীত করণ কাজ চলমান ঢাকায় কিছুটা প্রতিবন্ধকতা,যত্রতত্র যাত্রী ওঠানামা, নিয়ম ভঙ্গ করে রুটের গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে আমাদের হাইওয়ে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 2026

    রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই

    February 14, 2026

    রূপগঞ্জে নির্বাচনের শেষ প্রচারনায় ধানের শীষের গণজোয়ার

    February 9, 2026

    “রূপগঞ্জের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যু থাকবে না”: বিএনপির প্রার্থীর পথসভায়, দিপু

    February 8, 2026

    রূপগঞ্জের দাউদপুরে ধানের শীষে প্রতিকে ভোট চেয়ে কর্মী-সমর্থকদের গণসংযোগ

    February 6, 2026

    রূপগঞ্জে ট্রাক প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

    February 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025107 Views

    রূপগঞ্জে ট্রাক প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

    February 2, 202629 Views

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জিএম কাদের

    December 21, 202517 Views
    Don't Miss

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 2026

    নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাছিমপুর এলাকায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর রিয়াদ (৫১ এমএলআরএস আর্টি)’র যৌথ অভিযানে ২টি…

    রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ব্যপক ভোগান্তি

    February 15, 2026

    রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই

    February 14, 2026

    রূপগঞ্জে নির্বাচনের শেষ প্রচারনায় ধানের শীষের গণজোয়ার

    February 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.