Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন  হামলা চালিয়ে ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে রূপগঞ্জের পলখান এলাকায় এ ঘটনা ঘটে। স্থাণীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘ দিন পলখান এলাকার বাবুল মিয়ার সাথে একই এলাকার শাহীন আকন্দের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাতে  শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে  বাবুলকে খোজঁতে পলখান বাজারে যায়। এসময় বাবুলকে না পেয়ে তার কলেজ পড়ুয়া  ছেলে আলতাফ হোসেন ডিজান ও  সিফাত হোসেনকে একটি দোকানে বসা অবস্থায় পেয়ে হামলা চালায় ও …

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই বিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতা জীবণ শেষে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাহেদুল হক। শনিবার (২৯ আগষ্ট) সকালে উপজেলার পূবেরগাঁও এলাকায় নুরুল হক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন। এসময় আরও উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা,…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে এবং পূর্বের লাগানো চারা গাছের পরিচর্যা করা হয়। বৃহস্পতিবার দুপুরে পূর্বাচল উপশহরের কাঞ্চন ব্রিজ সংলগ্ন লেকের পাড়ে তাল, আম, কাঁঠাল, নিম সহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। পূর্বাচল আদর্শ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন খোকনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ পারভেজ ফকির, সাধারণ সম্পাদক নিগার সুলতানা রোজিনা, সিনিয়র সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাচ্চু, পরিবেশ বিষয়ক সম্পাদক মাহাফুজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক আব্দুল মান্নান মুন্সি, কোষাধ্যক্ষ নাসিম মিয়া, সদস্য মোঃ মুক্তার হোসেন, মোঃ…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে দীর্ঘদিন উল্লেখ্য যোগ্য কোন উন্নয়ন না হওয়া, মাদক ও ভূমিদস্যুতার বিরুদ্ধে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড হেলাল উদ্দিন সরকার ও হানকুর-মাধবপুর গ্রামবাসীর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দাউদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হানকুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কায়সার হামিদ রোমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান ভূঁইয়া, ৪নং ওয়ার্ড…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি সদস্য প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বের জেরে এক সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় ওই সাবেক সেনা কর্মকর্তাসহ দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় ঘটে এই ঘটনা।  সাওঘাট এলাকার গৃহবধূ মুক্তা আক্তার অভিযোগ করে জানান, তার স্বামী রাইসুল মিল্কি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জন। অবসর পেয়ে সামনে আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড সদস্য হিসেবে প্রার্থিতা রয়েছেন তার স্বামী রাইসুল মিল্কি। একই ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেনও সদস্য প্রার্থী। আর দুইজনেই বিএনপি নেতা। আর এই ইউপির সদস্য প্রার্থীরা…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সস্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কাঞ্চনে আব্দুল মতিন চৌধুরীর নিজ বাসভবনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‎এ সময় পরিবারের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার aমানুষ অনুষ্ঠানে অংশ নেন। তারা মরহুম আব্দুল মতিন চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। আব্দুল মতিন চৌধুরী ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি চারবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার। রেহাই পাচ্ছেনা শিক্ষা প্রতিষ্ঠানও। রাতের অন্ধকারে হানা দিয়ে নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুল নামের একটি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান আসবাবপত্র  ও শিক্ষা উপকরণ লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে । ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হলেও, মূল হোতাসহ দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। আর মাদক সেবীদের অত্যাচার ও মাদক বন্ধের দাবিতে শনিবার দুপুরে উপজেলার নগরপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দাদের প্রায় ৩ শতাধিক ছেলে মেয়ে ব্রাইট শিশু কানন হাই…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জের  পৈতৃক ভিটা-মাটি, ফসলি জমি রক্ষা এবং অবৈধভাবে বালু ভরাটকৃত জমির ক্ষতিপূরণসহ জমির ন্যায্য মূল্যের দাবিতে ১০টি গ্রামের ভোক্তভোগীদের নিয়ে সভা, গণস্বাক্ষর ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি)  মাদ্রাসা প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। পৈতৃক ভিটা মাটি সংরক্ষণ পরিষদের আয়োজনে  স্থানীয় ১০টি গ্রামের শতশত ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকেরা এতে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় জমির মালিক রফিকুল ইসলাম, ইলিয়াস পারভেজ, আহসান উল্লাহ মাষ্টার, এডভোকেট নাজমুল, ইলিয়াস পারভেজ, সুমন চৌধুরী, রূপগঞ্জ গ্রেজুয়েট এসোসিয়েশনের সভাপতি  ইউসুফ চৌধুরী, আমরা কাঞ্চন পৌরবাসী সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন, রূপগঞ্জ…

Read More

কবর দেয়ার ২ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে আদালতের নির্দেশে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।  মঙ্গলবার (২৮ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মারজানুর রহমান ও পূর্বাচল রাজস্ব সার্কেলের কমিশনার ফরিদ আল সোহানের তত্ত্বাবধানে এবং পিবিআই ঢাকা জেলার সদস্যদের উপস্থিতিতে নিহতের লাশ উত্তোলন করা হয়। এসময় নিহতের স্বজন সহ স্থানীয়রাও উপস্থিত ছিলেন।   মামলা সূত্রে জানা যায়, নিহত ইমন হোসেন ২০০৬ সালে রানু আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে কলহ চলছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বাড়িতে খাবার খাওয়ার পর ইমন অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে কলেরা হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ দন্ড প্রদান করেন দন্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার সেনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মজনু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া ও রফিকুল ইসলাম। এদের মধ্যে সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছর, রফিকুল ইসলামকে দুই মাস ও বাকিদের প্রত্যকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই ১০ জন বেশ কিছুদিন ধরেই…

Read More