Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দু’দিন পর সোমবার (২২ জুন) সকালে বাড়ীর পাশের ডোবা থেকে মারজিয়া, (বয়স দেড় বছর) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার মাইদুলের কন্যা। নিহত শিশুর পিতা ও মাতা জানান, তাদের শিশু কন্যা মারজিয়া ২০ জুন বিকেলে বাড়ীর আঙিনায় খেলা করছিল। হঠাৎ করে তাকে আর খূঁজে পাওয়া যাচ্ছিলনা। বাড়ীর লোকজ কে সঙ্গে নিয়ে খোঁজা খুঁজি করে শিশুটিকে না পেয়ে এক সময় তারা হাল ছেড়ে দেন। কিন্তু ২২ জুন সোমবার সকাল ৯টায় প্রতিবেশিরা বাড়ীর পাশের ডোবায় শিশুটির ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে। নিহত…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রিন্টিং কারখানায় ডিবি পুলিশ পরিচয় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতি হওয়া মেশিনারিজ উদ্ধার ও দুই ডাকাতকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।  রোববার (২২ জুন) মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, চট্টগ্রামের আকবরশাহ থানার নিউ শহীদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ ও বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল (৩২) । রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইউনিট কারখানায় ২০-২৫ জনের…

Read More

নারায়ণগঞ্জ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নদী দূষণের প্রধান কারণ শিল্পকারখানার অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) সঠিকভাবে পরিচালিত না হওয়া। দূষণের উৎসগুলো চিহ্নিত করে সরকার সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক বছরের মধ্যেই দেশের পরিবেশ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে। সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৮ দিনব্যাপী ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর আয়োজিত এবং লজিক অব বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত…

Read More

আড়াইহাজার উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক ২,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, শাক-সবজির বীজ ও সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজমুল হক। অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য…

Read More

আড়াইহাজার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র…

Read More

 নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীর মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীর  বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা দায়ের ও ক্রয়কৃত  জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা । শনিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত  রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে হামলাকারী মিলন ভূঁইয়াদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তারা ।   সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মীর মোশাররফ হোসেন,  মোসাঃ মাসুদা, রুম্পা, রিপা এবং আব্দুর রহমান হুজাইফী। ​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ব্যবসায়ী মীর মোশারফ হোসেন রূপসী মীর বাড়ি এলাকার মিলন ভুইয়ার কাছ থেকে ২ শতাংশ জমিক্রয় করে চারতলা একটি বিল্ডিং তৈরি করে…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অমিত হাসান মিয়াজ নামের এক চাকুরীজীবীকে দেহ তল্লাশির নামে অপহরণের সময় সিআইডি পরিচয়দানকারী পুলিশ সদস্যদের গণপিটুনি দেওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।  শুক্রবার (১৯ জুন) সকালে সোনারগাঁও উপজেলার হাবিয়া বৈদ্যপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে ভুক্তভোগী অমিত হাসান মিয়াজ বাদী হয়ে ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অমিত হাসান মিঁয়াজ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি করেন। মামলার আসামিরা হলেন, ঢাকা দক্ষিণ ডিপি কার্যালয়ে কর্মরত পুলিশের এসআই মামুন মাতব্বর (৪০), এএসআই আমানুল্লাহ (৩৪), পুলিশ সদস্য কবির (৩৩), আকাশ আহমেদ (৩০) , ড্রাইভার আবু বক্কর সিদ্দিক (৫০), সেলিম মিয়া (৪৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং এজাহারের…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম (২৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১৮ জুন) সকাল ১১ টায় এ ঘটনা ঘটেছে । নিহত নাইম ফতেপুর ইউনিয়নের বগাদী সিডি বাজার এলাকার হাজী আ. করিমের পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, নিউ মার্কেট নামে ওই ভবনের ৫ম তলা ক্রয় করেন দক্ষিণপাড়া গ্রামের স্কুল শিক্ষক স্বপন সহ ১২ জন মালিক। তারা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান সিরাজ মেম্বারকে ওই ফোরের বিদ্যুতের কাজের ঠিকাদার নিয়োগ করেন। ঠিকাদারের লোক নিহত ইলেকট্রিক মিস্ত্রি নাইম কাজ করতে গিয়ে নিকটস্থ খূঁটি থেকে ওই…

Read More

নারায়ণগঞ্জ: প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, কায়েতপাড়া ও নগরপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু। একটি মহল এই সেতুর কাজটি বন্ধ করে রেখেছেন যাতে করে রূপগঞ্জের উন্নয়ন না হয়। প্রধানমন্ত্রী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার । তিনি চান সারা বাংলাদেশের যেন উন্নয়ন হয়। সেজন্য এই এলাকায় আসা আমাদের। এলাকার মানুষের দীর্ঘদিন ধরে দাবি এই ব্রিজটি কাজ সম্পন্ন করা।‎…

Read More

রূপগঞ্জকে একটি অত্যাধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আজকে রূপগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে সব উপজেলা থেকে এগিয়ে রয়েছে। এবার সরকারিভাবে যেই বরাদ্দ এসেছে সেই বরাদ্দ দিয়ে রাস্তাঘাট থেকে শুরু করে যত সমস্যা রয়েছে সব সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থদের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময়…

Read More