Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ: প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ১২ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের কাছে তুলে দেওয়া হয়। ১২ এপিবিএন সূত্রে জানা যায়, গত এক বছরে সাইবার টিমের অভিযানে ২ হাজার ৯৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা বা ভুলবশত অন্যের কাছে চলে যাওয়া অর্থও উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির বলেন, জনগণের সেবা নিশ্চিত করা…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষ রোপণ করেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রবিবার (১৪জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হূমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম…

Read More

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার বার্মা স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. রাশেদুজ্জামান (২২), তাঁর শ্যালক মো. গালিব (১৮) ও শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ করেই তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় প্রথমে…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। খাবারের টোকেন ও টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের আগমন, জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ১২৫টি বেলুন উড়ানো এবং কবুতর অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব গ্রামের উপর দিয়ে একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের (কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিঃ) হাইভোল্টেজ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসরণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে এসব কর্মসূচি পালন করা হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম নয়ন, আল আমিন, মাওলানা আব্দুর রশিদ, মোঃরিপন মিয়া, মোঃ আরিফ, আমিন, মাওলানা আব্দুর রশিদ, রিপন মিয়া, আরিফ, ইব্রাহীম মিয়া, সুমন, সঞ্জয় দাস, আলমগীর হোসেন, বাদল মিয়া, নুর আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে পূর্বাচলে একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়। কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ পাঁচজন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এঘটনায় ঘটে। দগ্ধরা হলঃ হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। দগ্ধরা গার্মেন্টস ও কাঁচা মাল ব্যবসায়ী। জানা যায়, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেয়ার সময় সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ হয়। এসময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়। তাদের চিৎকারে আশেপাশে লোকজন এসে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করে। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৮৫ বোতল বিদেশী মদ, পাঁচশত গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিল, ৪১ পিস ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯), বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া(২৪), চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফরহাদ হোসেন (২২), রনি মিয়া (২৬) ও কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাস্মদ দিলু (৩০)। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে…

Read More

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত মেঘনা পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রকল্প পরিদর্শনজালে তিনি এসব কথা বলেন।  ‎এ সময়  মন্ত্রী আরো বলেন, ঢাকা মহানগরের দুই সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ৯বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৮জুন সোমবার দুপুরের দিকে এঘটনা ঘটে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে। পুলিশ জানায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে দুইকক্ষের ফ্লাটে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর ভাড়ায় বসবাস করেন। সেখানে তিনি এক কক্ষে বসবাস করেন অপর কক্ষে শিশু কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়ান। গতকাল সোমবার শিশুটি অন্য মেয়েদের সঙ্গে আরবি প্রাইভেট পড়ার জন্য মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরের প্রাইভেট পড়ানোর শ্রেণিকক্ষে যায়। একসময়ে ওজু শিখানোর…

Read More

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব গ্রামের ওপর দিয়ে একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের (কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিঃ) হাইভোল্টেজ লাইন নির্মাণ করা হয়েছে। স্বল্প উচ্চতায় থাকা অরক্ষিত ৩৩ কেভি লাইনের ফ্ল্যাশিংয়ের কারণে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সবশেষ গত ২৭ মে ঈদের আগের দিন বিদ্যুতের আগুনে ঝলসে যান আরিফ নামে এক স্থানীয় দোকানদার। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পূর্বাচলে একটি বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়। কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিঃ-এর ৫৫ মেগাওয়াট প্রকল্পটির জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মিত লাইনটি নির্ধারিত রুট ব্যবহার না করে কেশরাব গ্রামের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। জনগণের তীব্র…

Read More