Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৯ থেকে ১০ জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় বাড়ির মালিক ও তাঁর ভাইকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। বুধবার দিবাগত রাত (১৪ মে) দুইটার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দল বাড়ির কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা শাহ আলমের ঘর থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ…
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের রাসেল পার্কে পৃথক পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট ও মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১২ মে) নারায়ণগঞ্জ র্যাব-১১, সিপিসি-১ এ অভিযান চালিয়ে ৬ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, অনলাইন জুয়া মামলায় অনলাইল জুয়ার এজেন্ট নারায়ণগঞ্জ সদরের দেওভোত এল এন ১৬নং রোডের রাজু মিয়ার ছেলে মোঃ ছোয়াদ (২৬), ১৪ নং ওয়ার্ডের উকিলপাড়ার পল্টন সাহার ছেলে হৃদয় চন্দ্র সাহা (২৮), একই এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দিন (২৫), দেওভোগ এলাকার মৃত. আমির হোসেনের ছেলে ও অনলাইল জুয়ার এজেন্ট মোঃ রবিন বেপারী (২৪), ফকিরতলা ২নং রেলগেইট এলাকার মাছুম হোসেনের ছেলে মোঃ মৃদুল (১৯), দেওভোগ, ১৬ নং রোড…
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় সালিশি বৈঠককে কেন্দ্র করে সশস্ত্র হামলা, ভাঙচুর লুটপাট, গুলি ও আহতের ঘটনায় রুপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে আহত রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শরিফ, সজিব ও রাজিবসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়। মামলা বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২মে বরুনা পশ্চিমপাড়া এলাকায় অটোরিকশা থামিয়ে মামলার বাদী রিপন মিয়ার চাচাতো ভাই আলাল খাঁ-কে মারধর করে প্রতিপক্ষ শরিফ ও তার সহযোগীরা। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে গত ১১ মে (সোমবার) বেলা ১১টার দিকে…
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পালটা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। সংঘর্ষ চলাকালীন সময়ে উভয়পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০দিন আগে ব্যাটারি চালিত অটোরিক্সা সাইট দেওয়া নিয়ে রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খার…
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের মাধ্যমে এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদ, বিএনপিসহ অন্যান্য সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী। শনিবার(০২ মে) দুপুরে তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইউসুফ হোসাইন এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপি আহবায়ক যুবায়ের সরদার। প্রধান অতিথি বলেন, বিগত ৫৪ বছরে ক্ষমতায় আসার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি জামায়াতকেও দেখেছি আমরা, তারা ভারতের আধিপত্য এবং আমেরিকার আধিপত্য স্বীকার করেছে। কোথাও কোথাও দেখেছি ভারতকে আমরা…
সামান্য বৃষ্টির পানিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাঁধের ভেতরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিচু এলাকার মানুষ। প্রভাবশালীদের পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও সরকারি খাল ভরাটের কারণেই এ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যত বড়ই প্রভাবশালী হোক না কেন দখল হওয়া সরকারি ক্যানেল ও খাল উদ্ধার করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সরেজমিন ঘুরে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। প্রতিবছর এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারী বৃষ্টি হলেই উপজেলার বিভিন্ন নিচু এলাকার ঘর বাড়ি পানিতে তলিয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের শিকার হন।…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইউসুফ হোসাইনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহবায়ক যুবায়ের সরকার। এতে নতুন ২০০ জন নেতাকর্মী যোগদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এনসিপি সদস্য সচিব জুবায়ের আহমেদ তামজীদ,নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান,কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত,নারায়ণগঞ্জ জেলা এনসিপির…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ও টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়াদের পুকুরের পাড় খেলাধুলা করছিল শিশু ফারিয়া ও টুম্পা। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে আত্মচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশু ফারিহা…
মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রূপগঞ্জের মাহনা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা মে) বাদ জুমা মাহনা এলাকায় আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে এলাকার হাজারো মানুষ মাদকবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদী স্লোগান দেন। এসময় বক্তারা বলেন, মাদকদ্রব্য আমাদের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে। আমরা চাই, সমাজের প্রতিটি স্তরের মানুষ মাদকবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করুক। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব নয়। তাছাড়া মাদকদ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং মাদক সেবন ও পাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও কোন বিকল্প নেই। একটি সুস্থ-সুন্দর সমাজ…
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে মাদকসহ আটক করা হলেও মাদক সংশ্লিষ্ট কোন মামলা করেনি পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টায় উপজেলার চালাকচর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, মানিকপুর গ্রামের মৃত মতালিব এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০), কাদির এর ছেলে কালাম (২৮), আব্দুর রহিম এর ছেলে সুন্দর আলী (২৫) ও সামসু হকের ছেলে শরীফ মিয়া (১৮) । এ বিষয়ে আড়াইহাজার থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় কিছু…
