Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গ্রামের বিদ্যুৎ অফিসের সামনে সড়ক অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চনপাড়ার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন দীর্ঘ সময় ধরে লোডশেডিং হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বাস্তব ব্যবহারের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় তারা আর্থিকভাবে চাপে পড়ছেন। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বলেও অভিযোগ করেন তারা। বিক্ষোভকারীরা দ্রুত লোডশেডিং কমানো, বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো (পাওয়ার হাউস/সাবস্টেশন) স্থাপনের দাবি জানান। অন্যথায় আরও…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী । শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের বালু দক্ষিণপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু দক্ষিণপাড়া গ্রামটি দীর্ঘকাল ধরে অবহেলিত। হেলাল উদ্দিনের বাড়ি থেকে মধুর বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের এ সড়ক সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে রাস্তায়টিতে কোনো রিকশা বা জরুরি সেবার অ্যাম্বুলেন্সও গ্রামে ঢুকতে পারে না। ফলে প্রসূতি মা ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়। বর্ষার মৌসুমে স্কুল কলেজের শিক্ষার্থীদের হাঁটু সমান কাদা মাড়িয়ে তাদের স্কুল-কলেজে যেতে হয়। অনেক সময়…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার…
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৩ পিস ইয়াবা ও ৭ পুরিয়া হেরোইন সহ ৪ মাদককারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁওয়ে কাঁচপুরের সোনাপুর মেম্বার বাড়ি মাঠে অভিযান চালিয়ে মাদক সহ ৪জনকে আটক করে পুলিশ। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহীববুল্লাহ জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাঁচপুরের সোনাপুর এলাকার বালুর মাঠে অভিযান চালিয়ে সোনারগাঁওয়ের সোনাপুর এলাকার মোল্লার বাড়ির ভাড়াটিয়া আব্দুল বাতেনের ছেলে রহমত উল্লাহ ওরফে সৈকত (২৬), রূপগঞ্জের পশ্চিম গুতিয়াব এলাকার হাতেম আলীর ছেলে ও কাঁচপুরের সোনাপুরের মেম্বারগলি এলাকার বাড়াটিয়া মোঃ ইমন মিয়া (২৪), একই এলাকার বাড়াটিয়া ফজলুল হকের ছেলে লিটন মিয়া (৩৭),…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় কর্মরত ইলেকট্রিশিয়ান অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার ডুলুরদিয়া, মাছুমাবাদ ও ইসলামবাগ কালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলাম বাগ কালি এলাকার রানা মিয়া (২৫), ইমন (২৫), হাটাব ডোলদা এলাকার জসিম (২৪), নরাবো এলাকার আশরাফুল ইসলাম (২৮) ও নরসিংদী জেলার পলাশ থানার কামারটেক ঘোড়াশাল পৌরসভা এলাকার ইমন (২৪)। রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন জানান, রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বংশীনগর এলাকার নিরন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস স্থানীয় ডাইং…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিজ বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাবার পথে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে বৈদেশিক মুদ্রা, স্বর্নালংকার, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়৷ এসময় বাঁধা দেয়ায় প্রবাস ফেরত এক নারীসহ ২ জনকে আহত করে ডাকাতরা। বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী হিমু আক্তার জানান, ব্রাহ্মণবাড়িয়ারর নবীনগর থানাধীন পেয়ারাকান্দি এলাকার হিমু আক্তার ৬ মাস পূর্বে তার স্বামী কাছে সৌদী আরবে যায়। সেখান থেকে ফিরে আজ ভোররাতে শাহাজাহালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি প্রাইভেটকার যোগে পরিবারের লোকজনের সাথে নিজ…
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের পিংলাইন এলাকা থেকে মাইশা নামের ৫ বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে শিশু মাইশাকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল বিকেলে রূপগঞ্জ থানা পুলিশ অপহৃতাকে গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত মোঃ শান্ত (২০) ও শাহ আলম (৪০) নামে ২জনকে গ্রেফতার করে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় থানা পুলিশ। মামলার বাদী শ্যামল মিয়া জানান, মাইশা পূবাচলের ১২নম্বর সেক্টরের দেশী হাঁসের কড়াই নামের দোকানে রান্নার কাজে সহায়তাকারী হিসেবে কাজ করতো। ১৮ই এপ্রিল সন্ধ্যার দিকে কালনী এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মোঃ শান্ত (২০), হিরনাল…
নারায়ণগঞ্জ: শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়ের বুকের দুধ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (এমপি)। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্ক লিটল এনজেলস সেমিনারে হাম ও রুবেলা ঠিকাদান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা। বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জ একটি…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ রানু বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে রূপগঞ্জের টেক কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রানু বেগম রূপগঞ্জের মাছিমপুর এলাকার ফারুকের স্ত্রী। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন জানান, শুক্রবার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল ভুলতা ইউনিয়নের টেক কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জসিম উদ্দিনের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ও বেশ কিছু পরিমাণ হেরোইনসহ মাদক কারবারি রানু বেগমকে আটক করা হয়। আটককৃত রানু বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা…
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার দিনব্যপী অনুষ্ঠিত হলো কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এসময় জেলা-উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সীমানা প্রাচীর পুনো নির্মাণ, কমনরুম, ল্যাব, খেলাধূলার সরঞ্জামাধী সহ বিভিন্ন অব্যবস্থাপনার কথা তুলে ধরে সংকট নিরসনের দাবি জানান শিক্ষার্থীরা। বিদ্যালয়ের বিদ্যমান সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ও বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে সুশিক্ষার পরিবেশ বজায় রাখার কথা জানান সংসদ সদস্য। বিগত দিনে শিক্ষার্থীদের দিয়ে নৃত্য পরিবেশের কঠোর সমালোচনা করে…
