Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল ট্যাংক লরিসহ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সূত্র জানায়, অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। পাশাপাশি জ্বালানি সরবরাহে ব্যবহৃত ফিলিং স্টেশনের দুটি মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত দুই কর্মচারী মো. জসিম (৩৮) ও…
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল মোড়কজাতকরণ ও বিক্রয়ের অপরাধে বন্ধন ফোর্টিফাইড ওয়েল মিল নামক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) বিকালে রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। সরকারি অনুমোদন ও বিএসটিআই লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ওই প্রতিষ্ঠান অবৈধভাবে অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ডের ভোজ্য তেল বোতলে মোড়কজাতকরণ করে বিক্রয় করছিল। অবৈধ উৎপাদনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা বৈধতার কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় বন্ধন ফোর্টিফাইড ওয়েল মিল নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে…
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো, কুষ্টিয়ার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে আদনান ও আব্রাহাম। তারা পরিবারসহ সোনারগাঁওয়ের কাঁচপুরের রায়েরটেক খান বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাই পুকুরপাড়ে ফুটবল খেলছিল। এক পর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে তারা সেটি তুলতে পানিতে নামে। এরপর দীর্ঘ সময় তাদের দেখা না গেলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে এক নারীর কান্নাকাটি শুনে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে এবং একে একে দুই ভাইকে উদ্ধার করে।…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় মো: আবদুল লতিফ (৬৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ সময় হত্যার অভিযোগে মো: জসীম মুন্সি (৩৮) এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নিহত মো: আবদুল লতিফ দক্ষিণ গোড়াগাও এলাকার কলমাকান্দা উপজেলার নেত্রকোনা জেলার মৃত মো: মতিনের ছেলে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ডের কাছে অটোরিকশা চালক মো: আবদুল লতিফ চাকা মেরামতের দোকানের সামনে রিকশা রাখে। এ নিয়ে রিকশা চালক আবদুল লতিফ ও জসিম মুন্সির সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে…
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই ভোজ্যতেল উৎপাদন, মজুত এবং নামি-দামি ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও র্যাব-১১-এর একটি আভিযানিক দল উপজেলার তারাব এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা গেছে, তারাব এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই ভোজ্যতেল উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান ও…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘মিথ্যা মামলায়’ প্রবাসী পরিবারকে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার ভোলাব ইউনিয়নের চাড়িতাল্লুক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলাব ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি লিটন মাষ্টার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল ভূঁইয়া, ভোলাব ইউনিয়ন বিএনপি নেতা লতিফ ভুঁইয়া, ভোলাব ইউনিয়ন জামায়াতে আমির মোঃ মোজাম্মেল বেপারী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় আউওয়াল মিয়ার মেয়ে হাবিবা তার স্বামী মালোশিয়া প্রবাসী হওয়ায় সন্তানদের নিয়ে বাপের বাড়ি চাড়িতাল্লুকেই থাকেন। বাড়ির উঠানের উপর দিয়ে হাটাচলা করার সময় স্থানীয় মাদক সেবী ও বখাটেরা তাকে বিভিন্ন ভাবে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন। বাধ্য হয়ে বাড়ির উঠানের উপর…
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানীর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সময় সরকারি ফি ২৪৩৫ টাকা থাকলেও চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের কোচিং ফির নামে ৪ হাজার টাকার বেশি আদায় করা হয়েছে। কোচিং ফির টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নিলেও শিক্ষার্থীদের কোচিং করানো হয় শুধু নামে। এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসলে স্কুল কর্তৃপক্ষ আবারো শিক্ষার্থীদের কাছ থেকে ১৮০০ টাকা…
নারায়ণগঞ্জ: ফতুল্লায় যুবক শুভকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. আল আমিন ইসলাম ওরফে লাল শুভ (২৪) কে নীলফামারী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (৬ এপ্রিল) ভোর রাত সাড়ে তিনটার দিকে র্যাব-১১, সিপিএসসি এবং র্যাব-১৩, রংপুরের একটি যৌথ দল নীলফামারীর কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম জুম্মার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শুভ ফতুল্লার মাসদাইর এলাকার মো. খলিল হোসেনের ছেলে। র্যাব এজাহার সূত্রে জানায়, নিহত শুভ (২১) এসি মেকার ছিলেন। প্রায় ৭-৮ মাস ধরে এলাকার কিছু বখাটেদের সঙ্গে তার বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ১৫-২০ দিন আগে প্রধান আসামি রানা’র সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। এরপর থেকেই রানা ও তার…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমির হোসেন (৩২) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে জখম করার খবর পাওয়া গেছে। রোববার ( ৫ এপ্রিল) রাতে কায়েতপাড়া ইউনিয়নের বরুনা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে হামলাকারীরা প্রকাশ্যে ওই যুবকের গলার স্বর্ণের চেইন এবং সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বরুনা এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে আমির হোসেন এলাকার মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত মো. সবুজ (৩৫), মো. রাকিব (২৫), মো. মাহবুব (৩০) ও মো. আলমগীরের (৪০) নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাত ৯ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয়রা জানায়, হত্যার শিকার যুবক লিটন সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়ার সৃষ্টি হয়। পরবর্তী রবিবার রাতে নিহত লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে…
