Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারায়ণগঞ্জের মেঘনা ওয়াসা প্রকল্প বাস্তবায়ন হলে, দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

    June 8, 2026

    রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

    June 8, 2026

    রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ মানুষের জীবণ

    June 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদ, ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
    অপরাধ

    রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদ, ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জApril 9, 2026Updated:April 9, 2026No Comments2 Mins Read18 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই ভোজ্যতেল উৎপাদন, মজুত এবং নামি-দামি ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করা হয়।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল উপজেলার তারাব এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে।

    অভিযান সূত্রে জানা গেছে, তারাব এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই ভোজ্যতেল উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান ও র‍্যাব-১১ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে সিমু কনজ্যুমার প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ মজুত ও উৎপাদনের দায়ে এর মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং রুপসি সুইজগেট এলাকায় মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ এ অভিযান চালিয়ে এর মালিক আ. বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান,নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক শামসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা।

    র‍্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক শামসুল রহমান বলেন, প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুত করার পাশাপাশি বিভিন্ন নামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। অভিযানকালে বিভিন্ন আকারের গ্যালন ও বোতলে ভরা প্রায় ২০ হাজার লিটার তেল পাওয়া যায়।

    রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে এবং খাদ্যে ভেজাল রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদনহীনভাবে যারা ভোজ্যতেল উৎপাদন ও বিপণন করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতে সন্ত্রাসী হামলা: আহত ৯

    May 12, 2026

    জেল খাটার কৌতূহল থেকে নারায়ণগঞ্জে ৬ কিশোর মিলে হত্যা করে শিশু হোসাইনকে

    April 27, 2026

    রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫

    April 23, 2026

    রূপগঞ্জে পুলিশ পরিচয়ে গাড়ীতে ডাকাতি: স্বর্নালংকার ও নগদ অর্থ লুট, আহত-২

    April 22, 2026

    চট্রগ্রামে ডাকাত-আনসার সংঘর্ষ, ৩২০ কেজি ক্যাবল, রামদা ও দেশিয় অস্ত্র সহ আটক-৩

    April 13, 2026

    চাপাই নবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২২ কেজি গাঁজা সহ আটক-১ 

    April 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    নারায়ণগঞ্জের মেঘনা ওয়াসা প্রকল্প বাস্তবায়ন হলে, দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

    June 8, 2026

    পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেঘনা নদীর পানি শোধন…

    রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

    June 8, 2026

    রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ মানুষের জীবণ

    June 5, 2026

    আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

    June 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.