Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ী এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়। প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংস গরুর মাংস বলে পূর্বাচল উপশহরের বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রির অভিযোগ উঠেছে।   পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বাচল ১০ নং সেক্টর হারার বাড়ি এলাকার একটি প্লটে ২০ টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। পরবর্তীতে তারা ৯টি ঘোড়া জবাই করে ফেলেন। শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯তে ফোন করে পুলিশকে…

Read More

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপগঞ্জ উপজেলা উত্তরের উদ্যোগে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে ।  বৃহস্পতিবার (২৬ মার্চ) কাঞ্চন পৌরসভার কালাদী মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিন করে মায়ার বাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর  রূপগঞ্জ থানা উত্তরের আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ বলেন, প্রায় দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সৃষ্ট জুলাই বিপ্লব, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট বিজয় লাভ করে। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও জুলাই বিপ্লবের টার্গেট অর্জনে নতুন বাংলাদেশ নির্মাণ করাই হোক ২০২৬-এর স্বাধীনতা দিবসের অঙ্গীকার। এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উত্তরের…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে অভিযুক্ত দুই আসামিকে দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তাতার করে পুলিশ। এর আগে, সোমবার ভোর ৪ টার দিকে দিকে ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন, দিঘীবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই  এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস।  মামলার এজাহার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন জানান, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না…

Read More

বাংলার ঐতিহ্য ইতিহাসের সাক্ষী ও ২০০ বছরের পুরানো মুসলিম কাপড় পুনঃ উদ্ধারে কাজ করছে সরকার। আমরা জামদানি শিল্পের ঐতিহ্যকে অন্বেষণ করতে সেই সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এই শিল্পের ঐতিহ্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা এক্সপার্ট আছেন তাদের খোঁজে বের করে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে এর ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গবেষণা কার্যক্রম থেকে শুরু করে সকল ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি। ‎মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার নোয়াপাড়ায় জামদানী ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।…

Read More

নারায়ণগঞ্জ: একঝাঁক ক্রীড়া প্রেমীদের অংশ গ্রহণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হল, কাঞ্চন পৌর ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর। বিকেলে ফারহান ফুটবল একাডেমির আয়োজনে সলিমউদ্দিন চৌধুরী কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর যুবদল নেতা ও কাঞ্চন পৌরসভার মেয়র পদপ্রার্থী সানাউল্লাহ মান্নান সানী। ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে সমাজ সেবক মোজাম্মেল হক কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রহিম মিয়া, সমাজ সেবক আবু সাদেক মিয়া, গোলাম কিবরিয়া, আতিকুর রহমান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক কাউসার আলী, কাঞ্চন পৌসবাসী সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, সমাজ সেবক আলাউদ্দিন, পৌর যুবদল নেতা মোমেন মিয়া, সমাজ…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আফজাল খাঁন নামে এক যুবকের বিরুদ্ধে ।  সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের  যাত্রামুড়া বৌ- বাজার এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।  সোমবার দুপুরে ভুক্তভোগী নারী (২৪) রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  অভিযোগ ও ভুক্তভোগী নারী  সূত্রে জানা যায়,উপজেলার  যাত্রামুড়া বৌ- বাজার এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে  আফজাল খাঁন পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য অজ্ঞাতনামা ১ জনলোক নিয়া ভুক্তভোগী নারীর বসত ঘরের ভিতর প্রবেশ করিয়া অতর্কিত  মুখ চাপিয়া ধরিয়া গলায় ধারালো…

Read More

নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‍্যাব-১১ অভিযানে ২৭৩ বোতল স্কাফ সহ নামজুন নাহার (৩১) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।  শুক্রবার রাত ২টার দিকে (২১ মার্চ) র‍্যাব-১১ সিপিএসসি- নারায়ণগঞ্জের একটি আভিধানিক দল জেলার পাল্লা এলাকা থেকে ওই নারীকে আটক করেছে। আটককৃত নারী মাদক কারবারি নামজুন নাহার আড়াইহাজারের পাল্লা এলাকার মৃত মজিবুর রহমানের মেয়ে। র‍্যাব জানায়, র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আড়াইহাজারের পাল্লা এলাকায় অভিযান চালিয়ে নামজুন নাহার (৩১) নামে এক নারী মাদক কারবারিকে নিজ বাড়ি থেকে ২৭৩ বোতল স্কাফসহ আটক করা হয়। আটককৃত ওই নারী মাদককারবারি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।…

Read More

রূপগঞ্জে বিরাব প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার বিরাব এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী। অনুষ্ঠানে বিরাব প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিরাব ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল মিয়া, কলাতলী আদর্শ সেবা সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন, দেশ-বাংলা সংগঠনের সভাপতি কাউসার মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক সাজেদুল হক, বিল্লাল হোসেন, যুবনেতা মোঃ উজ্জ্বল,…

Read More

“দরিদ্র সেবায় এগিয়ে আসি, গরিব দুঃখীদের ভালোবাসি” এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামিক দরিদ্র কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুইদিন ব্যাপী রাতের আধারে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ও ভোলাব ইউনিয়নের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ঈদ সামগ্রী। এবারের ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাউল, ডাউল, তেল, চিনি, আলু, লবণ, পিয়াজ, রসুন, আদা, লাচ্ছা সেমাই, বনফুল সেমাই, দুধ, মিক্স মসলা, কিসমিস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে রক্তের সাপোর্ট দিয়ে আসা আড়াইহাজারের ডায়ালাইসিস রোগী রাসেল মিয়ার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে সোনারগাঁওয়ের কাজীপাড়া এলাকা থেকে হত্যার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতার মো. লতিফ রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার মনির উদ্দিনের ছেলে। র‍্যাব জানায়, গত ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর পর বিচার কার্য সম্পন্ন করে বিজ্ঞ আদালত ২৬ আসামির মধ্যে ১ আসামীকে মৃত্যুদণ্ড,…

Read More