Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে সহজ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালের ওপর দীর্ঘদিনের চাপ ও যানজট কমাতে এবং যাত্রীদের বিকল্প নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে এ বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। তাতে সদরঘাটমুখী সড়কগুলোতে যানজটও কমবে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) পূর্বাচল উপশহরের ৩শ’ ফুট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রীজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বাধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  তিনি আরো বলেন, শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। পরীক্ষামূলক…

Read More

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী এসও এলাকায় অবস্থিত ডিপোটিতে পৌঁছান তিনি। এসময় প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে জ্বালানি তেল সরবরাহে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, জ্বালানি সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কি না। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এসময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত সবাইকে…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের  রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা (৪৬) কে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। গত ১৩মার্চ সন্ধ্যা ৭টায় মোটরসাইকেলে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্নগোপ রহিম মার্কেট এলাকায় মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত ৪জন সন্ত্রাসী এ হুমকি দেয়।   জানা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার বাসিন্দা সাংবাদিক নাজমুুল হুদা দীর্ঘদিন ধরে জাগো নিউজে সংবাদ পরিবেশন করে আসছেন।  সন্ত্রাসী, চাঁদাবজিসহ অপরাধমূলক সংবাদ প্রচার করায় সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে সাংবাদিক নাজমুল হুদা অভিযোগ করেছেন। এ ব্যাপারে নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাংবাদিক নাজমুল হুদার এ…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক অসহায় ও দুস্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ মারজান। এ সময় আরো উপস্থিত ছিলেন, তারাব পৌর বিএনপির সহ সভাপতি বাবুল শিকদার, মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন, ইসতিয়াক ভূইয়া, হিমেল ভূঁইয়া, লিজান ভূইয়াসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, আমরা ফারহান ফাইয়াজের মত শহীদদের আত্ম ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ফারহান ফাইয়াজ স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় কর্মচারীদের কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেরিখালী ব্রিজের ইউটার্ন এলাকায় মুখোশধারী ছিনতাইকারীরা এ ছিন্তাইয়ের ঘটনা ঘটায়। এসময় ছিনতাইকারীদের হামলায় আমিন (১৬), মো. হযরত আলী (৪০) ও ওয়াসিম মিয়া (৪০) গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাংস ব্যবসায়ী মো. সোহাগ বাদি হয়ে রবিবার (১৫ মার্চ) সকালে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, তার তিন কর্মচারী মো. আমিন,…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্বপূর্ণ উদ্যোগ ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ভিজিএফ কার্ডের বিপরীতে ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে মাত্র ৮ কেজি থেকে ৯ কেজি চাল।  বৃহস্পতিবার তারাব পৌরসভার ৫টি কেন্দ্রে চাল বিতরণের সময় সরেজমিনে গিয়ে এ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ তাদের প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ঈদের আগে উপজেলার ৭ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ৭ হাজার ৭৭৪ জনকে ১০ কেজি করে চাল দেওয়া…

Read More

যেনো হ্যামিলিয়নের বাঁশিওয়ালা নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই অপরাধ দমনে যে কোন মূল্যে “রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ দূর করার ঘোষণা দেন তিনি। তার এ সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একাট্টা রূপগঞ্জবাসী। এ ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মী-গ্রামবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রায় দিনই চলছে সাঁড়াশি অভিযান। প্রতিটি অভিযানেই বিপুল পরিমান মাদক, অস্ত্র, গুলি উদ্ধার সহ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তারই অংশ হিসেবে ১২ই মার্চ বুধবার মধ্যরাতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা গ্রামবাসীকে নিয়ে মাদককারবারিদের ধাওয়া করে, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদক উদ্ধার সহ মাদকের গডফাদার আবু হানিফ ও তার…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় নিজ পিতা ও বড় ভাইকে একইসাথে টেটাবিদ্দ করার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বেইলার টেক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০ টার দিকে একই গ্রামের ইদ্রিস আলীর ছোট ছেলে মাদকাসক্ত কাউসার সাংসারিক বিরোধের জেরে তার বড় ভাই রবিউল ও  পিতা ইদ্রিস আলীকে টেঁটা দিয়ে আঘাত করলে একইসাথে বাবা ছেলে গুরুত্বর আহত হন। পরে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারী কাউসার পালিয়ে যায়৷ লোমহর্ষক এ ঘটনার বিচার দাবি করেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, পিতা ও পূত্রদের মাঝে সাংসারিক বিরোধ নিয়ে সকালে হামলার ঘটনা ঘটে। এসময় এক ছেলের হাতে বাবা ও আরেক…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে‌ছেন। বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারাব পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অবরোধ কর্মসূচি করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার ভূঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪’শ শ্রমিক কাজ করে। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছিলেন। বুধবার সকালপ শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ…

Read More

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচজনকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ধারায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাইফুলকে (৩০)– ২ হাজার টাকা, বিল্লাল হোসেনকে (৩৫)-১ হাজার টাকা, মনিরকে (৪৫)-৪ হাজার টাকা, হিরনকে (৩৩)- ৫০০ টাকা এবং আব্দুল আলীকে (৫০)-২ হাজার…

Read More