Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় গতকাল ৩মার্চ মঙ্গলবার রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। নারীদের পক্ষে দায়েরকৃত মামলার প্রধান আসামী সেলিম ভুঁইয়াকে(৫৮) পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামী করে রূপগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন। পুলিশ ওই তিন নারীকেও গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যাবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের আটক করেন। পরে তাদের দঁড়ি দিয়ে গাছে…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগ তুলে তিন নারীকে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডহরগাও এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের দঁড়ি দিয়ে গাছের সাথে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কেঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। আটক তিন নারী হলেন, কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে রূপগঞ্জের সন্তানদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী প্রদানের দাবি করে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন (আরজিএ)। রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা এলাকার একটি রেস্টুরেন্টে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী। এ সময় তিনি বলেন, রূপগঞ্জে ছোট বড় মিলিয়ে অসংখ্য  শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে লক্ষাধিক লোকজন চাকুরী করে জীবিকা নির্বাহ করছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বেশির ভাগই বিভিন্ন জেলার বাসিন্দা। অথচ রূপগঞ্জে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষিত বেকারদের মধ্যে অনেকেই ঋণে জর্জরিত হয়ে হতাশায় ভুগছেন। আবার কেউ…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক নামক কোম্পানীতে মালামাল লোড আন লোডের ক্রেনের তার ছিড়ে গ্রাফ উপরে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত আরেক শ্রমিক। রবিবার সন্ধ্যার দিকে রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন নওগা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদো সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৬)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক নামক কোম্পানীর গম আনলোড  করার সময় ক্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলে…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার  রূপসী খন্দকার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও অত্র মসজিদের সভাপতি ড. তৈমুর আলম খন্দকার। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। এসময় ভাষা আন্দোলনে শহীদ, দেশ ও দেশের মানুষের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ড. তৈমুর আলম খন্দকার বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় কমে। আর আমাদের বাংলাদেশে রমজান আসলেই দ্রব্য মূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়।…

Read More

দীর্ঘ ১৭ বছর পর বাংলার মানুষ স্বাধীন ভাবে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পেরেছেন। যারা ৫২ ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ রুপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।  ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প্রস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন। শহীদ মিনারে প্রথম প্রহরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন…

Read More

দীর্ঘ ১৭ বছর পর বাংলার মানুষ স্বাধীন ভাবে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পেরেছেন। যারা ৫২ ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ রুপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প্রস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন। শহীদ মিনারে প্রথম প্রহরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন…

Read More

 রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা বাসে যাতায়াতের সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে মাঝপথে ফরহাদ মিয়া (২৬) নামে ১ যাত্রীকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিন্তাই করে নিয়ে গেছে বলে মেঘলা বাস সার্ভিসের একটি বাসের (শেষ ২ সংখ্যা- ৭৭) হেলপার ও চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঁধা দিলে ভুক্তভোগী ওই যাত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে ওই ছিন্তাইকারীরা।  বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে (২০ ফেব্রুয়ারী)  ঢাকা-কাঁচপুর সড়কে এ ছিন্তাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বাদী হয়ে ভুক্তভোগী ফরহাদ মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ফরহাদ মিয়া জানান,…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত ১০ লাখ টাকি চাঁদা না দেয়ায়  একটি কারখানায়  সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা কারখানার ম্যানেজার ও ফোরম্যানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ ২০ লক্ষাধিক টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ অভিযোগ করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার মালিক মোনোয়ার হোসেন (অপু) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী বেলায়েত আকন্দ, সজল ও কাজলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাই স্কুল এর অফিস কক্ষের তালা ও আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ এক লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাতের যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে স্কুল খুলতে এসে প্রথমে বিষয়টি নজরে আসে। স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, সকালে সহকারী শিক্ষক অনিক রহমান স্কুলে প্রবেশ করে অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি দ্রুত অন্য শিক্ষকদের খবর দেন। অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়,…

Read More