Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে বিএনপি নেতাকর্মী ও গ্রামবাসীর অভিযানে দিশেহারা মাদককারবারিরা
    সারাদেশ

    রূপগঞ্জে বিএনপি নেতাকর্মী ও গ্রামবাসীর অভিযানে দিশেহারা মাদককারবারিরা

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জMarch 12, 2026Updated:March 12, 2026No Comments3 Mins Read14 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যেনো হ্যামিলিয়নের বাঁশিওয়ালা নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই অপরাধ দমনে যে কোন মূল্যে “রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ দূর করার ঘোষণা দেন তিনি। তার এ সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একাট্টা রূপগঞ্জবাসী। এ ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মী-গ্রামবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রায় দিনই চলছে সাঁড়াশি অভিযান। প্রতিটি অভিযানেই বিপুল পরিমান মাদক, অস্ত্র, গুলি উদ্ধার সহ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তারই অংশ হিসেবে ১২ই মার্চ বুধবার মধ্যরাতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা গ্রামবাসীকে নিয়ে মাদককারবারিদের ধাওয়া করে, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদক উদ্ধার সহ মাদকের গডফাদার আবু হানিফ ও তার ১ সহযোগীকে আটক করা হয়েছে। এসময় মাদক কারবারীদের হামলায়  আহত হন যুবদলের ৮ নেতা। 

    সরেজমিনে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাত বাড়ালেই মেলে নিষিদ্ধ মরণনেশা দ্রব্য মাদক। উপজেলার প্রায় ৩ শতাধিক স্পটে দিন রাতে অবাধে চলে মাদক বিক্রির হিড়িক। উপজেলার ৭টি ইউনিয়ন ভোলাব, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া, মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন ও তারাব পৌরসভার  চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে এসব মাদক কারবারীরা। শর্টকাট ফর্মুলায় ধনী হওয়ার আশায় অনেক তরুণ ও নারীও এ পেশায় ঝুঁকছেন। মরণ নেশা গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, আইসপিল, টিডিজেসিক ও লুপিজেসিক ইঞ্জেকশনসহ নানা ধরনের মাদকদ্রব্যে সয়লাব হয়ে গেছে রূপগঞ্জ। বিভিন্ন সংস্থার তথ্য মতে, উপজেলায় প্রায় ১ লাখ মাদকসেবী রয়েছে। বছরে তারা প্রায় ১৫০ কোটিরও বেশি টাকার মাদক গ্রহণ করেন। মাদকের বিষাক্ত ছোবলে হাজার হাজার তরুণের জীবন বিপন্ন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত চুনোপুঁটিরা ধরা পড়লেও রাঘব-বোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরেই। তাই স্থানীয়দের মুখে মুখে প্রচলন রয়েছে রূপগঞ্জে মাদক যেনো ফেরিওয়ালার বাদাম।এসব বন্ধে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যৌথ ভাবে কাজ করছে। সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সময়েই শোনা যায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে। তবুও যেনো অনিয়ন্ত্রিত এখানকার মাদক। তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখানকার নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু স্বপ্নের রূপগঞ্জ গড়তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ দূর করার ঘোষণা দেন। আর তারপর থেকেই বিএনপি নেতাকর্মী-গ্রামবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রায় দিনই চলছে সাঁড়াশি অভিযান। প্রতিটি অভিযানেই বিপুল পরিমান মাদক, অস্ত্র, গুলি উদ্ধার সহ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। আর দিনে দিনে মাদক নির্মূলের স্বপ্ন দেখছেন এখানকার বাসিন্দারা। তারই অংশ হিসেবে বুধবার মধ্যরাতে (১২ মার্চ) গ্রামবাসী মাদককারবারিদের ধাওয়া দিয়ে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সহ বিপুল পরিমান মাদক উদ্ধার করে। এসময় মাদকের গডফাদার আবু হানিফ ও তার ১ সহযোগীকে আটক করে বিএনপি নেতা-কর্মী সহ গ্রামবাসী। মাদককারবারীদের ছাড়িয়ে নিতে ও এলাকায় আতংক ছড়িয়ে দিতে মাদককারবারীরা গ্রামবাসীর উপর হামলা ও গুলি ছুঁড়ে। খবর পেয়ে পুলিশ এসে অভিযান চালিয়ে গুলি সহ পিস্তল উদ্ধার করে। এসময় মাদক কারবারীদের হামলায় আহত হন যুবদলের ৮ নেতা। মাদক নির্মূলে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান গ্রামবাসী।

    এসব বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। মাদক ও সন্ত্রাস নির্মূল করতে রূপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। প্রতিটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তারই ধারাবাহিকতায় ১২ই মার্চ বুধবার রাত ১২ টারদিকে রূপগঞ্জের ঠাকুরবাড়ীর টেক এলাকায় মাদক কারবারিরা প্রাইভেটকার যোগে মাদক বহন করে নিয়ে যাবার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মী সহ গ্রামবাসী তাদের ধাওয়া করে ১টি পিস্তল, বিপুল পরিমান ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগীসহ আটক করে। এসময় মাদক কারবারিরা বাঁচতে ও এলাকায় আতঙ্ক তৈরী করতে বেশ কয়েকরাউন্ড গুলি বর্ষন করে এবং নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026

    নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই গাড়ি

    June 27, 2026

    মুরাদনগরে পূর্ব বিরোধের জেরে হামলায় এক গৃহবধূ নিহত, আহত দুই মেয়ে

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025110 Views
    Don't Miss

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর জ্বীন ভড় করেছে, আর জ্বীন তাড়ানোর…

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.