Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ। সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় ও নবাব আশকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় ও দুপুরে নবাব আশকারী উচ্চ বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এসময় আরও উপস্থিত ছিলেন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূঁইয়া,…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে “নতুন ধানে, নতুন প্রানে ‘চলো মাতি পিঠার গানে ” এ স্লোগান কে সামনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সামসুন্নাহার মেমোরিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় স্কুলের মাঠ প্রাঙ্গণে এ পিঠা উৎসব ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সামসুন্নাহার মেমোরিয়াল মডেল স্কুলের পরিচালক ইলিয়াস আহমেদ, প্রধান শিক্ষক ও পরিচালক খন্দকার তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মন্টি আহমেদ, আলহাজ্ব আব্দুল রাজ্জাক ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান সিদ্দিক, সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, তাজবিউল হাসান অনিক, মোহাম্মদ রাকিব হাসান, সাংবাদিক রুবেল…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে। এ ঘটনার পর থেকেই এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।  মঙ্গলবার (১৪ই এপ্রিল) ভোর চারটায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ডাকাতের ঘটনা ঘটে। বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত রামদা, চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাকেসহ তার স্ত্রী তন্নী আক্তার, মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে । পরে ঘরের আলমারিতে থাকা ৭…

Read More

বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে রাব্বী হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ। তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (১২ এপ্রিল) আদালত আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এ বিষয়ে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এ মামলায় তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।…

Read More

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।  ডাকাতরা পরিবারের সদস্যদের চোখ ও হাত বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুটে নিয়ে গেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদির্শন করেন। পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু পূর্বে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। এরপর হুমায়ুন কবিরের রুমে প্রবেশ করে সকলকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ঘরে থাকা টাকা ও…

Read More

পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যেগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে।  সোমবার দিনব্যাপী এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল হাট সংলগ্ন এলাকায় পিএমকে’র ভূলতা শাখায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। কর্মসূচিতে চক্ষু, মেডিসিনসহ বিভিন্ন রোগের প্রায় ৫ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিয়ে ঔষুধ ও চশমা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পিএমকের প্রোগ্রাম ম্যানেজার আতিয়ার রহমান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার আশরাফুল কবির, আঞ্চলিক কর্মকর্তা মাহবুবুর রহমান, আইটি কর্মকর্তা নেকবর আলী, কর্মসূচি সমন্বয়কারী ওবায়দুল্লাহ প্রমুখ।

Read More

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ দেশে শিক্ষার কোন উন্নতি হয়নি। এতো বছর কোন ভিশন ছিল না তাই। শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ভিশন বাস্তবায়ন করতে সবাইকে একত্রে কাজ করতে হবে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌপরসভার অডিটোরিয়ামে আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, আজকে আমাদের দেশে এইএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না শিক্ষার্থীরা। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। আমাদের টার্গেট খুব অল্প।…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতবাড়িতে পুড়ে আসবাবপত্র সহ মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সময় উপজেলার ভোলাব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আঙ্গারজোড়া ভুঁইয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাড়ির মালিক মোতালিব ভূঁইয়া জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হলে কিছু বুঝে ওঠার আগেই আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এ ঘটনায়…

Read More

চাঁপাই নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে এ জে আর কুরিয়ার সার্ভিস থেকে ২২ কেজি গাঁজাসহ মিরাজুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‍্যাব-৫। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে চাঁপাই নবাবগঞ্জের শন্তিমোড়ে অবস্থিত এ জে আর কুরিয়ার সার্ভিসের জেলা অফিসে র‍্যাব অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা সহ একজনকে আটক করে। আটককৃত মিরাজুল চাঁপাইননবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিন উজিরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে। ‎র‍্যাব জানায়, অভিনব কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো এক স্থান থেকে অন্য স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনায় একটি সংঘবদ্ধ মাদক চক্র জড়িত থাকতে পারে এবং তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ‎আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা…

Read More