Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে মাদকবিদের হামলায় গুরুতর আহত শহীদুল্লাহ (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকেলে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে, গত ১১ এপ্রিল দুপুরে উপজেলার গঙ্গানগর নামাপাড়া এলাকার মাছের খামারের পাশে মাদক সেবীদের হামলার শিকার হন শহিদুল্লাহ। শহীদুল্লাহ গঙ্গানগর নামাপাড়া এলাকার মৃত হোসেন আলী বেপারীর ছেলে। নিহত শহীদুল্লাহর মেয়ের জামাই মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, শশুর শহিদুল্লাহ গঙ্গানগর নামাপাড়া এলাকায় নিজের পুকুরে মৎস্য খামার গড়ে তুলেন। ওই মৎস্য খামারের পাশে স্থানীয় সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী নয়ন, রাসেল, শান্তসহ ৮/১০ জন মাধব সেবন এবং বিক্রি করে আসছে। গত ১১ এপ্রিল, দুপুরে…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে (১২) অপহরণের ঘটনায় জাইদুল হক@ছাইদুল হক (২০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে সাথে অপহৃতা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জাইদুল হক@ছাইদুল হক নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাইদুল হক কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার মারফত আলীর বাড়ীর ভাড়াটিয়া ও হাতেম আলীর ছেলে। মামলার বাদী সাবিনা আক্তার জানান, তার মেয়ে কাঞ্চনের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সাবিনা তার স্বামী, এক ছেলে ও মেয়েকে নিয়ে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার ফজর আলীর…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব- ১১। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও অবদা কলোনি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও শর্টগানের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে র্যাব- ১১ নারায়ণগঞ্জের অপস্ অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, র্যাব- ১১, সদর কোম্পানি -এর একটি টহল টিম সিদ্ধিরগঞ্জে টহল ডিউটি করাকালে গোপন সূত্রে জানতে পারে, সিদ্ধিরগঞ্জের আরপিও অবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের গেইটের পাশের ঝোপঝাড়ের মধ্যে কসটেপে মোড়ানো অস্ত্র সাদৃশ্য সন্দেহজনক বস্তু পরিত্যক্ত অবস্থায়…
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাসুদ রানা (৩২) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত (২৮ এপ্রিল) সোয়া ১টার দিকে উপজেলার মামরকপুর এলাকায় মাদককারবারি মাসুদ রানার বসত ঘরের পাশের রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ রানা সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজারের মামরকপুর এলাকার মৃত দাঁইয়ানের ছেলে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহীববুল্লাহ জানান, মাদককারবারি মাসুদ রানাকে তার নিজ বাড়ির পাশে থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে সোনারগাঁও থানা পুলিশ। আটককৃত মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জে রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মুড়াপাড়া বাজারে পুজা মিষ্টান্ন ভাণ্ডার, বিসমিল্লাহ হোটেল, চিন্তা হরন, দিপা মিষ্টান্ন ও আবাসিক সহ ৬টি স্পটের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ, ও রূপগঞ্জ তিতাস গ্যাস জোনের ম্যানেজার জাহিদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এ সময় তিতাস কর্তৃপক্ষ বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
নারায়ণগঞ্জ: “জেল খাটতে কেমন লাগে”, সেই কৌতূহল থেকেই নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী ও কিশোরদের একটি দল। গ্রেপ্তারকৃতদের জবানীতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পেছনে উঠে এসেছে অবিশ্বাস্য এক কারণ—“জেল খাটতে কেমন লাগে”, সেই কৌতূহল থেকেই তারা পরিকল্পিতভাবে এই নৃশংস অপরাধ সংঘটিত করে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মলনে হত্যার রহস্য উন্মোচন করে জানান , নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে জানা যায়, ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত…
১২ বছর ধরে বুকভরা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটাই দাবি এই হত্যার বিচার যেন জীবিত অবস্থায় দেখে যেতে পারি। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতদের পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও এখনো এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের রায় কার্যকর হয়নি, যা তাদের জন্য চরম হতাশা ও বেদনার। খুন হওয়া নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, ২০১৪ সালের সেই নির্মম হত্যাকাণ্ড দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তিনি অভিযোগ করেন, নূর হোসেনের প্রভাবে র্যাব সদস্যদের…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান হিরন নামের এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা ও বিদেশী মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ভোর তিনটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাস জীবন পার করছেন। নারীর টানে গত শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরেছেন। শনিবার ফোর তিনটার দিকে ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত ও ধারালো অস্ত্র হাতে নিয়ে হাফিজুর রহমান হিরনকে হাত-পা বেঁধে ফেলে।…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪৭ পিস ইয়াবা ও ৬ গ্রাম হিরোইন সহ মো. ইমন হোসেন (২২) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ড এলাকা থেকে মাদকদ্রব্য সহ মাদককারবারিকে আটক করা হয়। আটককৃত মাদককারবারি মো. ইমন হোসেন ঢাকার ডেমরার কাওয়ার টুঙ্গি এলাকার মো. আলমগীর ভূইয়ার ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, শুক্রবার বিকেলে চনপাড়া ৮নং ওয়ার্ড এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও মাদক উদ্ধারের অভিযান পরিচালনা করছিল থানার উপ পরিদর্শক মোঃ মফিজুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক মোঃ শাহারুল ইসলাম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে ঢাকা থেকে…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তেলের সংকট নেই কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশে সরবরাহের জন্য তেলের সমস্যার সৃষ্টি হয়নি। এই সমস্যাটা তৈরি করা হয়েছে।…
