Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে কলাকাইচ্ছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে আকিবুল ইসলাম (১১) ও সোয়াইফ (৯)। নিহত আকিবুল ইসলাম স্থানীয় লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসায় পড়তেন এবং ১৪ পাড়া কোরআন শরিফ মুখস্থ করেছেন। পরিবারের স্বজনরা জানান, ঈদের ছুটিতে বুধবার বিকেলে তার মায়ের সাথে আড়াইহাজারের কলাকাইচ্ছা এলাকায় নানার বাড়িতে বেড়াতে যান তারা। সেখানে আজ (বৃহস্পতিবার) সকালে বাড়ির পাশে ফুটবল খেলছিল তারা। বল পানিতে পড়ে গেলে বল তুলতে গিয়ে প্রথমে ছোট ভাই পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই পানিতে ঝাপ…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে এক বীর মুক্তিযোদ্ধার দুই সন্তানের ওপর বর্বরোচিত হামলা, দোকানে লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ১ জুন মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এই ঘটনা ঘটে। ​হামলার ঘটনায় বুধবার (৩ জুন) ভুক্তভোগী মোঃ জুম্মন ভূইয়া (৩৯) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযোগ সূত্রে জানা যায়, মাছুমাবাদ এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল বাছেদ ভূইয়ার ছেলে সুমন ভূইয়া (৪৫) গত ১ জুন রাতে তাঁর নিজ মুদি দোকানে অবস্থান করছিলেন। পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মৃত আব্দুল হাই ভূইয়ার ছেলে সোহেল ভূইয়া (৪১),…

Read More

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার হাজিরটেক ঈদগাহ মাঠে (কবরস্থান সংলগ্ন) এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়। স্থানীয় নারী, পুরুষ ও বৃদ্ধরা এ সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. আব্দুল মালেক এবং আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মোবারক হোসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির…

Read More

মাত্র ১৮০০ টাকা ভাড়া বাঁচাতে বাসের পরিবর্তে ট্রাকে উঠেছিলেন নওগাঁর মান্দা উপজেলার ৯ বন্ধু। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল নোয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সেই বাড়ি ফেরা আর হলো না। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ঝরে গেল তাদের প্রাণ। এই মর্মান্তিক ঘটনায় এখন শোকে স্তব্ধ পুরো মান্দা উপজেলা। টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পাড় এলাকায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ জন যুবক রয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ী রনি মিয়া (৩০) মারা গেছেন। নিহত রনি মিয়া সিলেটের ফেঞ্চুগঞ্জের গিলাচরা এলাকার আয়েত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তারাব উত্তরপাড়ার এলাকার দায়েন মোল্লার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। শনিবার (২৩ মে) দুপুরের দিকে তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন। পুলিশ জানায়, গত ২১মে ভোরে ব্যবসায়ী রনি মিয়া রূপগঞ্জের ভুলতা গাউছিয়া ফলের আড়ত থেকে ফল কিনতে যাওয়ার পথে তারাবো উত্তরপাড়া মফিজুল ভুঁইয়ার বাড়ির সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা রাম দা, চাপাতি, ছুরি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রনি…

Read More

নারায়ণগঞ্জ: শিশু রামিশা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিরোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।  শনিবার (২৩ মে) বেলা ১১ টায় উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ বিভাগীয় আয়োজনে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ডালিম আহমেদ সুমন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আলহাজ্ব লায়ন মীর আব্দুল আলীম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রীন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ বৃহত্তর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া, সাংগঠনিক সম্পাদক  মাহাবুব হোসেন আনিস, অলিউল্লাহ বাহাড়, সহ-সাংগঠনিক…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে রনি মিয়া (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছে।  গত ২১মে বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত তারাবো উত্তরপাড়া এলাকার শ্রাবণ গ্রুপ এবং দক্ষিণপাড়া এলাকার নবী ভান্ডারীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে তারাবো পৌরসভার উত্তরপাড়া এলাকার শ্রাবণ ও রুবেল গ্রুপের সঙ্গে দক্ষিণপাড়া এলাকার নাজমুল ও নবী ভান্ডারির গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের মধ্যে…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকার সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, বসত ঘর ভাংচুরসহ ভূমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।  বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কেয়ারিয়া এলাকা এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার,স্মৃতি রানী, স্থানীয় বাসিন্দা ও জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া, যুবদল নেতা নাদিম মিয়াসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, কেয়ারিয়া মৌজায় যুগযুগ ধরে হিন্দু সম্প্রদায় ও মুসলিমরা মিলেমিশে বসবাস করে আসছি৷ যে জমিটি নিয়ে বিরোধ চলছে, সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। প্রায় দেড়শ-দুইশ বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই জমি ও বসতবাড়ি ভোগদখল করে আসছেন।…

Read More

অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছেন। সরকার ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বাড়াতে কাজ করছে। ফায়ার সার্ভিসে আরও ১০০টি অ্যাম্বুলেন্স যুক্ত করা হবে, ডুবুরি ইউনিটের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। নতুন ফায়ার স্টেশন স্থাপন ও সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানী ঢাকার পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ” এর উদ্বোধন, পাসিং আউট প্যারেড এবং পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের জল্লার পাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২টি সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেয়ার যন্ত্র ১টি, ৪টি রডের টুকরা সহ মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) ও হাছান আহম্মেদ জিসান (২৪) নামে ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের শিবালয় এলাকার নায়েব আলীর ছেলে ও বর্তমানে নারায়ণগঞ্জ সদরের ২নং বাবুরাইল শামসুলের বাড়ির ভাড়াটিয়া মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬), নারায়ণগঞ্জ সদরের টান বাজার এলাকার মামুনের ছেলে হাছান আহম্মেদ জিসান (২৪)। নারায়ণগঞ্জ সদর…

Read More