Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় ১৫ জন শ্রমজীবী মানুষের মৃত্যু, দায় নেবে কে ?

    May 25, 2026

    সামান্য ভাড়া বাঁচাতে মৃত্যু ফাঁদে পা, টাঙ্গাইলে নিহত নওগাঁর ৯ বন্ধু

    May 25, 2026

    ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ২৮,৩৬৫ জন সদস্য ও কর্মচারী

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » সামান্য ভাড়া বাঁচাতে মৃত্যু ফাঁদে পা, টাঙ্গাইলে নিহত নওগাঁর ৯ বন্ধু
    সারাদেশ

    সামান্য ভাড়া বাঁচাতে মৃত্যু ফাঁদে পা, টাঙ্গাইলে নিহত নওগাঁর ৯ বন্ধু

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জMay 25, 2026No Comments2 Mins Read15 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাত্র ১৮০০ টাকা ভাড়া বাঁচাতে বাসের পরিবর্তে ট্রাকে উঠেছিলেন নওগাঁর মান্দা উপজেলার ৯ বন্ধু। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল নোয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সেই বাড়ি ফেরা আর হলো না। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ঝরে গেল তাদের প্রাণ। এই মর্মান্তিক ঘটনায় এখন শোকে স্তব্ধ পুরো মান্দা উপজেলা।

    টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পাড় এলাকায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ জন যুবক রয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।

    নিহতরা সবাই মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামের মো. সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেক, আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশা, একাব্বরের ছেলে মো. সোহাগ, শহিদুলের ছেলে মোহাম্মদ রবিউল ও সাকিমের ছেলে মোহাম্মদ সাগর রয়েছেন। এছাড়া মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মইনুর ইসলাম এবং পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের দুই ছেলে মাইনুল ও গিয়াসও নিহত হয়েছেন।

    নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, তারা সবাই নোয়াখালী এলাকায় ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। মানুষের ফেলে দেওয়া চুল সংগ্রহ, ভাঙা মোবাইল এবং ছোট প্লাস্টিকের খেলনা বিক্রি করেই চলতো তাদের জীবিকা। ঈদ উপলক্ষে কয়েকজন বন্ধু একসঙ্গে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু বাসভাড়া বেশি হওয়ায় তারা ট্রাকে যাত্রা করেন।

    নিহত তারেকের বাবা সুলতান হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওরা সবাই একসঙ্গে বাড়ি আসছিল। বাসে জনপ্রতি ১৮০০ টাকা বেশি ভাড়া লাগতো। তাই একটু টাকা বাঁচাতে ট্রাকে উঠেছিল। কে জানতো, সেই সিদ্ধান্তই তাদের জীবনের শেষ সিদ্ধান্ত হবে!”

    একই ইউনিয়নের ৯ যুবকের একসঙ্গে মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামজুড়ে চলছে আহাজারি। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারগুলো। অনেক বাড়িতেই এখন শুধুই কান্না আর শোকের মাতম।

    স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় মান্দাবাসী সড়কে ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যু

    May 23, 2026

    রামিশাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

    May 23, 2026

    রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৬ 

    May 22, 2026

    রূপগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে মানববন্ধন

    May 21, 2026

    নারায়ণগঞ্জে ২টি সুইচ গিয়ার, ১টি বিদ্যুতের শক দেয়ার যন্ত্র, ৪টি রডের টুকরা সহ ২ ডাকাত গ্রেফতার

    May 14, 2026

    আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি, আহত ২

    May 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় ১৫ জন শ্রমজীবী মানুষের মৃত্যু, দায় নেবে কে ?

    May 25, 2026

    টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ১৫ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়ক চাই এর পক্ষ…

    সামান্য ভাড়া বাঁচাতে মৃত্যু ফাঁদে পা, টাঙ্গাইলে নিহত নওগাঁর ৯ বন্ধু

    May 25, 2026

    ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ২৮,৩৬৫ জন সদস্য ও কর্মচারী

    May 23, 2026

    রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যু

    May 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.