Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে এনসিপিতে যোগ দিলেন ২ শতাধিক নেতাকর্মী
    সারাদেশ

    রূপগঞ্জে এনসিপিতে যোগ দিলেন ২ শতাধিক নেতাকর্মী

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জMay 2, 2026Updated:May 3, 2026No Comments3 Mins Read6 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের মাধ্যমে এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদ, বিএনপিসহ অন্যান্য সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী। শনিবার(০২ মে) দুপুরে তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইউসুফ হোসাইন এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপি আহবায়ক যুবায়ের সরদার।

    প্রধান অতিথি বলেন, বিগত ৫৪ বছরে ক্ষমতায় আসার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি জামায়াতকেও দেখেছি আমরা, তারা ভারতের আধিপত্য এবং আমেরিকার আধিপত্য স্বীকার করেছে। কোথাও কোথাও দেখেছি ভারতকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। আর অনেকে তো ভারতের সাথে তাল মিলিয়ে একটা ইঞ্জিনিয়ারিং একটা ইলেকশন করেছে। আমি বলব এটি একটি ওয়ান-ইলেভেনের সরকারের মতো সরকার। হয়তোবা এটা আপনি এখন দেখতে পাচ্ছেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল, প্রথম কি আমরা এরকম স্বৈরাচার দেখতে পেয়েছিলাম? স্বৈরাচার কবে রূপ নিয়েছিল ২০১৬-১৭ এর পর থেকে। যখন আমরা ডাকসু নির্বাচনের পর যখন আমরা রাজপথে ছিলাম ছাত্র সংগঠনগুলোর সাথে, আমরা রাজনীতি করেছিলাম, তখন একটা পিক পয়েন্ট ছিল। তখন মানুষ কথা বলতে পারতো না। বেগম খালেদা জিয়ার নামে কথা বললে গুম করা হতো। বিএনপির অনেক বড় বড় নেতারা পোস্টও করতে পারতো না কথাও বলতে পারতো না।
    আমি যখন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করি ইয়াসিন আরাফাত ভাই। আমরা তখন কোনো রাজনীতি করতাম না। আমরা বিএনপির মিছিলেও যেতাম কেন যেতাম যেতে মন চাইত। এই আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মিছিল করতে মন চাইত। আমাদের একটা উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করবো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করবো। আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা অন্য কিছু দেখি নাই। ভারতীয় আধিপত্যবাদ দেখি নাই কিন্তু শুনতে শুনতে আমরা এত তিক্ত হয়েছি আওয়ামী লীগের অপকর্ম—এখন আওয়ামী লীগের নামে কেউ যদি মিথ্যা কথা কয় ওইটাও বিশ্বাস হয়ে যায় কেন জানি। অবস্থাটা হয়েছে এমন। হাসিনার নামে আমরা শুনছি। ওরে তো আমি একদম স্পষ্ট ভাষায় বলি, ও একটা লম্পট, একটা বাটপার। বাংলাদেশকে একটা নরকে পরিণত করে গেছে এই সংবিধানের মাধ্যমে। ওই সংবিধান বানাইছে ওর সংবিধান, ওই সংবিধান বানাইছে আওয়ামী লীগের সংবিধান। এটা বাংলাদেশের একাত্তরের সংবিধান কখনো না। এই কারণে এটাকে বলা হয় বাহাত্তরের সংবিধান।
    আর আমরা যে সংবিধানকে বাস্তবায়ন করতে চাই সেটাকে বলা হয় চব্বিশের সংবিধান, সেটাকে বলা হয় জুলাইয়ের সংবিধান। আগামী দিনেও যদি এই সংবিধান যদি বাস্তবায়ন হয়, কখনো বলা হবে না ২৬ বা ২৭ এর সংবিধান। এটাকে বলা হবে জুলাইয়ের সংবিধান। কারণ এটা জুলাইয়ের মানুষের আকাঙ্ক্ষার সংবিধান ছিল, এটা বাংলাদেশের মানুষের সংবিধান ছিল, এটা একজন শ্রমিকের সংবিধান ছিল, এটা একজন কৃষকের সংবিধান ছিল, এটা একজন রিকশা চালকের সংবিধান ছিল।

    কিন্তু যারা এই সংবিধানকে তেরো সালে বলেছিল তাদের সভানেত্রী বলেছিল যে, এই সংবিধান যদি আমরা ক্ষমতায় আসি, বাংলাদেশে যদি মানুষের সংসদ, জনগণের সংসদ যদি কখনো প্রতিষ্ঠিত হয় এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। আর আজকে তারা এই সংবিধানকে নাকি রাখার জন্য বলছে। এটা নাকি ৩০ লক্ষ শহীদের রক্তের সংবিধান। এই সংবিধান কি ৩০ লক্ষ শহীদের রক্তের সংবিধান হতে পারে? এই ৩০ লক্ষ শহীদ কি এই একটা ফ্যাসিবাদী সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিল? কখনোই না। তো আমরা চাই একটি নতুন বাংলাদেশকে তৈরি করতে হলে, প্রতিষ্ঠিত করতে হলে যেমন এই দেশের ভিতর আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকতে হবে—যতই মতাদর্শ আলাদা থাকুক কিন্তু আমরা বাংলাদেশের পতাকায়, বাংলাদেশের ভূখণ্ডে আমরা একমত। তেমনি এনসিপির অস্তিত্বে আমাদের কোনো বিভাজন আমি দেখতে চাই না।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এনসিপি সদস্য সচিব জুবায়ের আহমেদ তামজীদ,নারায়ণগঞ্জ জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান,কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত,নারায়ণগঞ্জ জেলা এনসিপি ১নং সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাতুলসহ স্থানীয় এনসিপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবং নতুনদের কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026

    নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই গাড়ি

    June 27, 2026

    মুরাদনগরে পূর্ব বিরোধের জেরে হামলায় এক গৃহবধূ নিহত, আহত দুই মেয়ে

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025110 Views
    Don't Miss

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর জ্বীন ভড় করেছে, আর জ্বীন তাড়ানোর…

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.