Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি, আতংকিত শিক্ষক-শিক্ষার্থীরা

    February 16, 2026

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 2026

    রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ব্যপক ভোগান্তি

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি, আতংকিত শিক্ষক-শিক্ষার্থীরা
    সারাদেশ

    রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি, আতংকিত শিক্ষক-শিক্ষার্থীরা

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জFebruary 16, 2026No Comments2 Mins Read3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাই স্কুল এর অফিস কক্ষের তালা ও আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ এক লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

    রবিবার রাতের যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে স্কুল খুলতে এসে প্রথমে বিষয়টি নজরে আসে।

    স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, সকালে সহকারী শিক্ষক অনিক রহমান স্কুলে প্রবেশ করে অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি দ্রুত অন্য শিক্ষকদের খবর দেন। অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, ভেতরের আসবাবপত্র এলোমেলো করে রাখা হয়েছে এবং আলমারি ভেঙে রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্র, টাই ও ব্যাজ, খাতা-ডায়েরি বিক্রির টাকা এবং শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নগদ অর্থসহ মোট এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

    প্রাথমিকভাবে এটি সাধারণ চুরি মনে হলেও বিষয়টি পরিকল্পিত চক্রান্তও হতে পারে বলে তার সন্দেহ।

    এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সহ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 2026

    রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ব্যপক ভোগান্তি

    February 15, 2026

    রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই

    February 14, 2026

    রূপগঞ্জে নির্বাচনের শেষ প্রচারনায় ধানের শীষের গণজোয়ার

    February 9, 2026

    “রূপগঞ্জের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যু থাকবে না”: বিএনপির প্রার্থীর পথসভায়, দিপু

    February 8, 2026

    রূপগঞ্জের দাউদপুরে ধানের শীষে প্রতিকে ভোট চেয়ে কর্মী-সমর্থকদের গণসংযোগ

    February 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025107 Views

    রূপগঞ্জে ট্রাক প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

    February 2, 202629 Views

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 202618 Views
    Don't Miss

    রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি, আতংকিত শিক্ষক-শিক্ষার্থীরা

    February 16, 2026

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত…

    রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    February 15, 2026

    রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে যানজটে ব্যপক ভোগান্তি

    February 15, 2026

    রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.