Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চলে গেলেন কিংবদন্তি ইসলামী আলোচক ও গবেষক মীর হাবিবুর রহমান যুক্তিবাদী

    March 4, 2026

    চলে গেলেন দেশের কিংবদন্তি ইসলামী আলোচক ও গবেষক মীর হাবিবুর রহমান যুক্তিবাদী

    March 4, 2026

    রূপগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেফতার ২

    March 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » চলে গেলেন কিংবদন্তি ইসলামী আলোচক ও গবেষক মীর হাবিবুর রহমান যুক্তিবাদী
    ধর্ম-জীবন

    চলে গেলেন কিংবদন্তি ইসলামী আলোচক ও গবেষক মীর হাবিবুর রহমান যুক্তিবাদী

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জMarch 4, 2026No Comments3 Mins Read7 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মজসিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই, সেখান থেকে যেনো আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দেশ বিদেশের আলোড়িত ও আলোচিত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান (৮২) যুক্তিবাদী। দেশের খ্যাতনামা ইসলামীক বক্তা ও গবেষক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর হাতে অসংখ্য অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ সেই ধারাবাহিকতার অবসান ঘটিয়ে মাটির নিচে সায়িত হলেন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।  

    গ্রাম থেকে শহরের অলি-গলিতে সবখানেই মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর দরাজ কন্ঠে শোনা যেতো কোরআন, হাদিস, নবী, সাহাবী ও আওলিয়াদের জীবনী থেকে নেয়া বিভিন্ন শিক্ষামূলক বিশ্লেষণ। ৬০ বছর ইসলামি আলোচনা ও গবেষনা জীবণে তিনি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি ধর্মীয় প্রচার ও প্রসার ঘটিয়ে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুর সহ বিশ্বের অর্ধশত রাষ্ট্র সফর করেছেন তিনি। ইসলামী সাহিত্য অঙ্গনে “ইসলামে নারীর মর্যাদা”, “ধর্ম ও ইবাদত”, “মুক্তির সহজ পথ”, “রাসুলে খোদা (স.)”, “মক্কাতে রাসুল (স.)”, মদিনাতে রাসুল (স.), শানে রাসুল (স.)” সহ তার লেখা অসংখ্য বই স্বরণীয় করে রাখবে তাকে।

    গত ৩মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

    ঢাকার কেন্দ্রীয় জামে মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জানাযা শেষে ঢাকায় ২য় ও ৩য় জানাযা শেষে আজ বুধবার রূপগঞ্জের বানিয়াদী এলাকায় তার প্রতিষ্ঠিত “হাবিবিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা”  মাঠে ৪র্থ ও ৫ম জানাযা শেষে মাদ্রাসা ও মজসিদ সংলগ্ন কবরস্থানে দাফন তাকে দাফন করা হয়।

    তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর হারিন্দা গ্রামের আল্লামা নেছার উদ্দীন খলিফার ঘরে জন্ম নেন তিনি। নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শেষ করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল পাশ করেন তিনি। তার পরপরই নিজেকে দীনের প্রচার ও প্রসারে তিল তিল করে গড়ে তুলেন।

    স্থানীয়রা বলছেন, কবির ভাষায় “কেঁদে ছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি- কাঁদিবে ভুবন। উক্তিটি যেনো ইসলামের কিংবদন্তী এই আলোচক ও গবেষকের জীবণীকেই ইঙ্গিত দিচ্ছে। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ছিলেন অত্যন্ত চিন্তাশীল, ইসলামি আলোচক ও গবেষক। তার কর্মজীবণে সবাইকে মুগ্ধ করায় ভিন্ন ধর্মের অগুনতি মানুষ ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। সবার মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দেন তিনি। আমরা একজন কিংবদন্তীকে হারালাম। আল্লাহ যেনো ইসলামের এই খেদমতী মেহমানকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।

    মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর ছোট ভাই মীর মোহাম্মদ শহিদুর রহমান যুক্তিবাদী বলেন, কখনো পায়ে হেটে, কখনো রিক্সায় চড়ে, আবার কখনো গাড়িতে চড়ে তিনি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়ে ছিলেন তিনি। মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর হাত ধরে দেশের ইসলামের ইতিহাসে তারা নিরব বিপ্লব ঘটিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    চলে গেলেন দেশের কিংবদন্তি ইসলামী আলোচক ও গবেষক মীর হাবিবুর রহমান যুক্তিবাদী

    March 4, 2026

    ইবাদতের পরিচয় ও প্রকারভেদ

    December 5, 2025

    ইসলামী বিচারব্যবস্থায় তদন্তের মূলনীতি

    December 5, 2025
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025108 Views

    রূপগঞ্জে ট্রাক প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

    February 2, 202629 Views

    রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে নির্যাতন, পৃথক দুই মামলায় গ্রেফতার ৪

    March 3, 202625 Views
    Don't Miss

    চলে গেলেন কিংবদন্তি ইসলামী আলোচক ও গবেষক মীর হাবিবুর রহমান যুক্তিবাদী

    March 4, 2026

    মজসিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই, সেখান থেকে যেনো আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সৃষ্টিকর্তার…

    চলে গেলেন দেশের কিংবদন্তি ইসলামী আলোচক ও গবেষক মীর হাবিবুর রহমান যুক্তিবাদী

    March 4, 2026

    রূপগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেফতার ২

    March 3, 2026

    ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়ায় সড়ক ও ফুটপাত উচ্ছেদ

    March 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.