Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে ৫ ঘন্টা পর উদ্ধার

    March 10, 2026

    আড়াইহাজারে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করলো র‍্যাব ১১

    March 9, 2026

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে ৫ ঘন্টা পর উদ্ধার
    সারাদেশ

    রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে ৫ ঘন্টা পর উদ্ধার

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জMarch 10, 2026No Comments2 Mins Read25 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার ঔষধ ব্যবসায়ী ও সাংবাদিক মাইনুল ইসলাম মাহিনকে (৩২) একদল সন্ত্রাসীরা অস্ত্রের মুখে দোকান থেকে অপহরণ করে সিএনজিতে করে নিয়ে নিয়ে যায়। এসময় পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৫ ঘণ্টা পর অক্ষত অবস্থায় উপজেলার কুশাবো এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

    সোমবার (৯ মার্চ) ইফতারের পরপর মাহিন অপহরণের শিকার হন এবং অপহরণের আংশিক টাকা দিয়ে রাত সাড়ে ১১টার দিকে তিনি মুক্ত হন।

    অপহরণের শিকার সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন উপজেলার মুড়াপাড়ার ইউনিয়নের সরকারপাড়া এলাকার মো আলী আকবরের ছেলে। তিনি দৈনিক ঘোষণা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

    ভুক্তভোগী মাইনুল ইসলাম মাহিন বলেন, কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে উপজেলার কুশাবো নামক নির্জন স্থানে নিয়ে হাত, পা, চোখ, মোখ বেঁধে নির্যাতন চালায় এবং তার পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে মাহিনের স্ত্রী দুইবারে বিকাশের মাধ্যমে ২৪ হাজার টাকা তাদেরকে পাঠায়। অপহরণকারীরা তাকে দোকান থেকে উঠিয়ে নেয়ার সময় ক্যাশে থাকা নগদ ৫৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময়ের দোকানের ভিতরে এলোপাথারি মারধর করা হয় এবং আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয়-ভীতি প্রদর্শন করা হয়।

    ভুক্তভোগী মাইনুল ইসলাম মাহিনের স্ত্রী মাকসুদা রহমান জানান, অপহরণকারীরা আমার সঙ্গে যোগাযোগ করে মাইনুলকে ছাড়াতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে তারা ৫০ হাজার টাকায় নেমে আসলে বিকাশের মাধ্যমে টাকাগুলো পাঠাতে বলে। অন্যথায় আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। ইতিমধ্যে আমি দুইবারে বিকাশে তাদের ২৪ হাজার টাকা পাঠাই। বাকি টাকা দেওয়ার জন্য তারা বারবার চাপ দিচ্ছিল। এদিকে রাত্র সাড়ে ১১ টার দিকে পুলিশী তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা মাহিনকে ছেড়ে সটকে পরে।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, সাংবাদিক মাহিনকে অপহরণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা তার অবস্থান শনাক্ত করি। পরে কাঞ্চন পুলিশ ফাঁড়ি ও ভুলতা পুলিশ ফাঁড়ির দুইটি টিমকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অপহরণকারীরা পুলিশের তৎপরতা টের পেয়ে মাহিনকে ছেড়ে পালিয়ে যায়। তাই কাউকে গ্রেফতার করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    আড়াইহাজারে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করলো র‍্যাব ১১

    March 9, 2026

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 2026

    রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪

    March 5, 2026

    ফতুল্লায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘কিলার বাবু নিহত

    March 5, 2026

    রূপগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেফতার ২

    March 3, 2026

    ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়ায় সড়ক ও ফুটপাত উচ্ছেদ

    March 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025108 Views

    রূপগঞ্জে ট্রাক প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

    February 2, 202629 Views

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 202628 Views
    Don't Miss

    রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে ৫ ঘন্টা পর উদ্ধার

    March 10, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার ঔষধ ব্যবসায়ী ও সাংবাদিক মাইনুল ইসলাম মাহিনকে (৩২)…

    আড়াইহাজারে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করলো র‍্যাব ১১

    March 9, 2026

    রূপগঞ্জে পয়ঃনিস্কাশনের পানিতে সয়লাব বিদ্যালয় আঙ্গিনা, প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

    March 8, 2026

    রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪

    March 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.