নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় নিজ পিতা ও বড় ভাইকে একইসাথে টেটাবিদ্দ করার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বেইলার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০ টার দিকে একই গ্রামের ইদ্রিস আলীর ছোট ছেলে মাদকাসক্ত কাউসার সাংসারিক বিরোধের জেরে তার বড় ভাই রবিউল ও  পিতা ইদ্রিস আলীকে টেঁটা দিয়ে আঘাত করলে একইসাথে বাবা ছেলে গুরুত্বর আহত হন। পরে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারী কাউসার পালিয়ে যায়৷ লোমহর্ষক এ ঘটনার বিচার দাবি করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, পিতা ও পূত্রদের মাঝে সাংসারিক বিরোধ নিয়ে সকালে হামলার ঘটনা ঘটে। এসময় এক ছেলের হাতে বাবা ও আরেক ছেলে আহত হওয়ার ঘটনাটি এলাকায় ব্যপক সমালোচনার ঝড় তুলেছে। সে সাথে নেশার কবল থেকে যুব সমাজকে বাঁচতে এ ঘটনার  সুষ্ঠ বিচার দাবি করেন এলাকাবাসী।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমারের বরাদ দিয়ে থানার ওসি সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে হামলাকারীকে পাওয়া যায়নি। হামলাকারীকে আটকের চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version