Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কারখানায় ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

    June 13, 2026

    মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা, চাচা গ্রেফতার

    June 12, 2026

    রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

    June 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » ঈদে ঘরমুখী মানুষদের নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- সেতু প্রতিমন্ত্রী
    সারাদেশ

    ঈদে ঘরমুখী মানুষদের নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- সেতু প্রতিমন্ত্রী

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জMarch 17, 2026Updated:March 17, 2026No Comments2 Mins Read6 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে সহজ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালের ওপর দীর্ঘদিনের চাপ ও যানজট কমাতে এবং যাত্রীদের বিকল্প নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে এ বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। তাতে সদরঘাটমুখী সড়কগুলোতে যানজটও কমবে।

    আজ মঙ্গলবার (১৭ মার্চ) পূর্বাচল উপশহরের ৩শ’ ফুট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রীজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বাধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

    তিনি আরো বলেন, শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। পরীক্ষামূলক এ সার্ভিস ঈদের আগ পর্যন্ত চালু থাকবে। ঘাটটির অবকাঠামো স্থায়ী ব্যবহারের উপযোগী করেই প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে এ সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ পূর্বাচলের ৩শ’ ফুট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ায় শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা, নরসিংদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীরা এই ঘাট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

    যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

    এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, সংস্থাটির পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

    পরে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান ফিতা কেটে শিমুলিয়া টুরিস্ট ঘাটে বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন।

    উল্লেখ্য শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে প্রতিদিন সকাল ৮টায় চাঁদপুর রুটে এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৯টায় চাঁদপুর রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৮টায় বরিশাল রুটে এমভি রাজারহাট-বি লঞ্চ ছেড়ে যাবে। প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল/ব্যাগ বহনের জন্য আজ ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। এছাড়া অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইল চেয়ার সেবাও থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কারখানায় ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

    June 13, 2026

    মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা, চাচা গ্রেফতার

    June 12, 2026

    রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

    June 12, 2026

    রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের অবৈধ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারনের দাবিতে মানববন্ধন 

    June 12, 2026

    নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব সড়ক দূর্ঘটনায় আহত

    June 11, 2026

    গোপালগঞ্জে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী অন্তরের স্বপ্ন

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কারখানায় ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

    June 13, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় অস্ত্রের মুখে জিম্মি করে…

    মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা, চাচা গ্রেফতার

    June 12, 2026

    রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

    June 12, 2026

    রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের অবৈধ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারনের দাবিতে মানববন্ধন 

    June 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.