নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব-১১ অভিযানে ২৭৩ বোতল স্কাফ সহ নামজুন নাহার (৩১) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাত ২টার দিকে (২১ মার্চ) র্যাব-১১ সিপিএসসি- নারায়ণগঞ্জের একটি আভিধানিক দল জেলার পাল্লা এলাকা থেকে ওই নারীকে আটক করেছে। আটককৃত নারী মাদক কারবারি নামজুন নাহার আড়াইহাজারের পাল্লা এলাকার মৃত মজিবুর রহমানের মেয়ে।
র্যাব জানায়, র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আড়াইহাজারের পাল্লা এলাকায় অভিযান চালিয়ে নামজুন নাহার (৩১) নামে এক নারী মাদক কারবারিকে নিজ বাড়ি থেকে ২৭৩ বোতল স্কাফসহ আটক করা হয়। আটককৃত ওই নারী মাদককারবারি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। ওই নারী মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান সরবরাহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের বিভিন্ন জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছিল।
ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


