নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আফজাল খাঁন নামে এক যুবকের বিরুদ্ধে ।
সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌ- বাজার এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ভুক্তভোগী নারী (২৪) রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগী নারী সূত্রে জানা যায়,উপজেলার যাত্রামুড়া বৌ- বাজার এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খাঁন পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য অজ্ঞাতনামা ১ জনলোক নিয়া ভুক্তভোগী নারীর বসত ঘরের ভিতর প্রবেশ করিয়া অতর্কিত মুখ চাপিয়া ধরিয়া গলায় ধারালো ছুরি ধরে। এমন সময় ভোক্তভোগী নারীর স্বামী শহিদুল ইসলাম (২৬) ঘরের ভিতর প্রবেশ করিলে আফজাল বলে, তাদেরকে খুশি না করিলে আমাকেসহ আমার স্বামী ও ঘুমিয়ে থাকা আমাদের শিশু পুত্র মোঃ জুনাইদকে (সাড়ে ৩ বছর) জানে মারিয়া ফেলিবে। অতঃপর আফজাল ওই নারীর স্বামীর গলায় ধারালো ছুরি ধরিলে তাহার সঙ্গীয় অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক পরিহিত জামা-কাপড় খুলিয়া ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করে। এরপর উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি স্বামীর গলায় ধারালো ছুরি ধরিলে বিবাদী আফজাল একইভাবে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আফজালের সঙ্গীয় ঢাকার এক কাস্টমারকে খুশি করিতে হইবে মর্মে চাপ প্রয়োগ করে। তাহাদের হাতে-পায়ে ধরিলে আফজাল জানায়, তাহার সহোদর বড় ভাই মোঃ রমজান খান তারাব পৌরসভা ০৯নং ওয়ার্ডের যুবদল সভাপতি। একপর্যায়, উক্ত বিষয়াদী নিয়া কোন রকম বাড়াবাড়ি করিলে বিবাদীদ্বয় আমাকেসহ আমার পরিবারের সদস্য ও আমার পক্ষীয় লোকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়া হয়রানীসহ সুযোগমত পাইলে জানে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদর্শন করে। এ সময় স্বামীর ব্যবহৃত রেডমি-১০ মোবাইল ফোন নিয়া যায় ও তাদের দ্বারা আমাদের জান ও মালের আরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রহিয়াছে।
এ বিষয়ে অভিযুক্ত আবজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সবজেল হোসেন বলেন এ ব্যাপার রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

