Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

    March 27, 2026

    রূপগঞ্জে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার !

    March 27, 2026

    রূপগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

    March 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার !
    অপরাধ

    রূপগঞ্জে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার !

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জMarch 27, 2026No Comments2 Mins Read13 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ী এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়। প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংস গরুর মাংস বলে পূর্বাচল উপশহরের বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রির অভিযোগ উঠেছে।  

    পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বাচল ১০ নং সেক্টর হারার বাড়ি এলাকার একটি প্লটে ২০ টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। পরবর্তীতে তারা ৯টি ঘোড়া জবাই করে ফেলেন। শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯তে ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালন করেন। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের আসার টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যায়। এ সময় ১১ টি জীবিত ঘোড়া এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

    আরো জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের আঁধারে ঘোড়া এনে জবাই করে গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকানে বিক্রি করছে। আর ওই মাংস গরুর মাংস হিসেবে মানুষ ক্রয় করে নিয়ে খাচ্ছেন এবং প্রতারিত হচ্ছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পূর্বাচলের হাড়ারবাড়ি থেকে ৯টি জবাই করা ঘোড়া ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026

    রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

    March 17, 2026

    রূপগঞ্জে মাদক সংশ্লিষ্টতায় তিন পুলিশ প্রত্যাহার, থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

    March 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026144 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025108 Views

    রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে ৫ ঘন্টা পর উদ্ধার

    March 10, 202662 Views
    Don't Miss

    রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

    March 27, 2026

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন গোলাকান্দাইল ইউনিয়নের…

    রূপগঞ্জে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার !

    March 27, 2026

    রূপগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

    March 26, 2026

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের নেতাদের শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত

    March 26, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.