স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, গেল ৮ বছর হামের টিকা দেয়নি বিগত সরকার গুলো। এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর চারটিই রাজশাহীতে পাঠানো হবে। একই সঙ্গে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে ৩দিন ব্যাপী ১৭ তম এশিয়া ফার্মা এক্সপো- ২০২৬ এবং এশিয়া ল্যাব এক্সপো- ২০২৬ শীর্ষক আন্তর্জাতিক ঔষধ শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, কেউ যদি আমরা যুদ্ধে না যাই কে দেশটা স্বাধীন করবে। আমরা যদি দূর্ণীতির বিরুদ্ধে রুখে না দাড়াই তবে, আমরা কার উপর আগামী প্রজন্মকে রেখে যাবো। স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিভাবে দূর্নীতিমুক্ত করবো বলে মন্তব্য। তাই স্বাধীণতার ৫৬ বছর পরও স্বাস্থ্য খাতকে দূর্ণীতি থেকে বাঁচাতে সকলের সহযোগিতা চান মন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এমপি ডা. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: শামিম হায়দার সহ আরো অনেকে।

