Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি’র নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

    April 7, 2026

    ফতুল্লার শুভ হত্যাকান্ডে আসামি ‘লাল শুভ’ গ্রেপ্তার

    April 6, 2026

    রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি’র নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ
    শিক্ষা

    রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি’র নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জApril 7, 2026Updated:April 7, 2026No Comments2 Mins Read11 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানীর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

    জানা গেছে, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সময় সরকারি ফি ২৪৩৫ টাকা থাকলেও চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের কোচিং ফির নামে ৪ হাজার টাকার বেশি আদায় করা হয়েছে। কোচিং ফির টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নিলেও শিক্ষার্থীদের কোচিং করানো হয় শুধু নামে। এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসলে স্কুল কর্তৃপক্ষ আবারো শিক্ষার্থীদের কাছ থেকে ১৮০০ টাকা করে দাবি করতে থাকে। আর একবার কোচিংয়ের জন্য টাকা দেওয়ার পর আবারো কোচিং ফি নেওয়ার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এদিকে কেউ কেউ দাবি করেছেন, নির্ধারিত অর্থ প্রদান না করলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তাদের পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।

    একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের সন্তানদের ভালো ফলাফলের আশ্বাস দিয়ে কোচিংয়ে বাধ্য করে কোচিং ফি একবার নেওয়া হয়েছে। কোচিং কয়েকদিন করিয়ে আবারো কোচিং ফি চাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু কোচিং ফি অস্বাভাবিকভাবে বেশি, যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য বহন করা কঠিন।”

    কয়েকজন শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, কোচিং ক্লাসে উপস্থিত না থাকলে বা নির্ধারিত অর্থ পরিশোধে দেরি হলে শিক্ষকদের কাছ থেকে বিরূপ আচরণের শিকার হতে হচ্ছে।

    এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা।

    শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এ ব্যাপারে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবীর বলেন, আমি এখন আছি আপনার সাথে পরে কথা বলবো।

    এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায় হলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    ‎জবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

    December 5, 2025
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026147 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views

    রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে ৫ ঘন্টা পর উদ্ধার

    March 10, 202662 Views
    Don't Miss

    রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি’র নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

    April 7, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং…

    ফতুল্লার শুভ হত্যাকান্ডে আসামি ‘লাল শুভ’ গ্রেপ্তার

    April 6, 2026

    রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

    April 6, 2026

    সোনারগাঁয়ে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা  

    April 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.