চাঁপাই নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে এ জে আর কুরিয়ার সার্ভিস থেকে ২২ কেজি গাঁজাসহ মিরাজুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‍্যাব-৫।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে চাঁপাই নবাবগঞ্জের শন্তিমোড়ে অবস্থিত এ জে আর কুরিয়ার সার্ভিসের জেলা অফিসে র‍্যাব অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা সহ একজনকে আটক করে। আটককৃত মিরাজুল চাঁপাইননবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিন উজিরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে।

‎র‍্যাব জানায়, অভিনব কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো এক স্থান থেকে অন্য স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনায় একটি সংঘবদ্ধ মাদক চক্র জড়িত থাকতে পারে এবং তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ‎আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version