নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতবাড়িতে পুড়ে আসবাবপত্র সহ মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সময় উপজেলার ভোলাব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আঙ্গারজোড়া ভুঁইয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাড়ির মালিক মোতালিব ভূঁইয়া জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হলে কিছু বুঝে ওঠার আগেই আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এ ঘটনায় অঙ্গাতনামা দুর্বৃত্তদের আসামী করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। তাছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

