প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ দেশে শিক্ষার কোন উন্নতি হয়নি। এতো বছর কোন ভিশন ছিল না তাই। শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ভিশন বাস্তবায়ন করতে সবাইকে একত্রে কাজ করতে হবে।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌপরসভার অডিটোরিয়ামে আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, আজকে আমাদের দেশে এইএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না শিক্ষার্থীরা। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। আমাদের টার্গেট খুব অল্প। ৬৫ শতাংশ যেনো ভাল করে বাংলা বলতে পারে। লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। প্রধান শিক্ষকরা এগিয়ে আসেন। আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। ঐদিন শেষ। ওপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসাথে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।

সভায় বিশেষ অতিথির বক্ত্যবে নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ২০২৬ সালে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই। এটার জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। শিক্ষার মান যেনো উন্নতের জায়গায় যায় তার জন্য মন্রীরা কাজ করছে। বাংলাদেশে শিক্ষার মান কমে গিয়েছে। সরকার বিল্ডিং, সুন্দর লেক বানাতে পারবে। কিন্তু মেধাবী ছাত্র বানাতে পারবে না। এটার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। রূপগঞ্জের কোন ছাত্র যেনো ড্রপ আউট না হয়। এর জন্য যা করা দরকার আমার ও দলের পক্ষে ব্যবস্থা করবো। নতুন রূপগঞ্জ গড়ার জন্য, স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য নেমেছি। আমরা ইনশাআল্লাহ করবো।

সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। এতে স্বাগত বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

Share.
Leave A Reply

Exit mobile version