পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যেগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে। 

সোমবার দিনব্যাপী এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল হাট সংলগ্ন এলাকায় পিএমকে’র ভূলতা শাখায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।

কর্মসূচিতে চক্ষু, মেডিসিনসহ বিভিন্ন রোগের প্রায় ৫ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিয়ে ঔষুধ ও চশমা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পিএমকের প্রোগ্রাম ম্যানেজার আতিয়ার রহমান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার আশরাফুল কবির, আঞ্চলিক কর্মকর্তা মাহবুবুর রহমান, আইটি কর্মকর্তা নেকবর আলী, কর্মসূচি সমন্বয়কারী ওবায়দুল্লাহ প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version