Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    April 15, 2026

    রূপগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

    April 15, 2026

    রূপগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব ও বৈশাখী মেলা

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
    সারাদেশ

    রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জApril 15, 2026No Comments2 Mins Read9 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

    বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ। সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা।

    প্রধান অতিথির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। আউশ ও তিল চাষের মাধ্যমে আমাদের জমিগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে আমদানি নির্ভরতা কমে আসে।

    রূপগঞ্জ কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, সরকার প্রদত্ত এই সার ও বীজের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে কাজ করছেন। আধুনিক পদ্ধতিতে আউশ ও তিল চাষ করতে পারলে কৃষকরা অল্প খরচে অধিক লাভবান হতে পারবেন।

    চলতি মৌসুমে রূপগঞ্জ উপজেলার মোট ৪২০ জন কৃষককে এই সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে উফশী আউশ ধানের জন্য ৪০০ জন এবং গ্রীষ্মকালীন তিল চাষের জন্য ২০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। আউশ চাষি প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। অন্যদিকে তিল চাষি প্রত্যেক কৃষক পেয়েছেন ১ কেজি উচ্চফলনশীল তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব ও বৈশাখী মেলা

    April 14, 2026

    রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

    April 14, 2026

    রাব্বী ও সেলিম হত্যা মামলায় সহ ১২টি মামলায় গ্রেপ্তার ডা. সেলিনা হায়াত আইভি

    April 13, 2026

    নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে কোটি টাকার মালামাল লুট

    April 13, 2026

    রূপগঞ্জে বিনামূল্য স্বাস্থ্য ও চক্ষু সেবা, ঔষধ ও চশমা বিতরণ

    April 13, 2026

    রূপগঞ্জে বসতবাড়িতে আগুন, আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাঁই

    April 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views

    রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে ৫ ঘন্টা পর উদ্ধার

    March 10, 202662 Views
    Don't Miss

    রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    April 15, 2026

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে…

    রূপগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

    April 15, 2026

    রূপগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব ও বৈশাখী মেলা

    April 14, 2026

    রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

    April 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.