নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের পিংলাইন এলাকা থেকে মাইশা নামের ৫ বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে শিশু মাইশাকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল বিকেলে রূপগঞ্জ থানা পুলিশ অপহৃতাকে গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত মোঃ শান্ত (২০) ও শাহ আলম (৪০) নামে ২জনকে গ্রেফতার করে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় থানা পুলিশ। 
মামলার বাদী শ্যামল মিয়া জানান, মাইশা পূবাচলের ১২নম্বর সেক্টরের দেশী হাঁসের কড়াই নামের দোকানে রান্নার কাজে সহায়তাকারী হিসেবে কাজ করতো। ১৮ই এপ্রিল সন্ধ্যার দিকে কালনী এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মোঃ শান্ত (২০), হিরনাল এলাকার মোমিনের ছেলে শাহ আলম (৪০) আমার বাসায় আসে মোবাইল ফোনের চার্জার নেওয়ার কথা বলে। পরবর্তীতে আসামীদের মোবাইল নাম্বারে কল করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উক্ত আসামীরা পরস্পর যোগসাজশে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার শিশু মেয়েকে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক করে রাখে। পরে বিভিন্ন জায়গায় খোঁজা খোঁজির পর আমার মেয়ের কোন সন্ধান না পেয়ে থানা পুলিশের সহায়তা নেই। পরে থানা পুলিশ মাইশাকে উদ্ধার করে। এবং ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করে। আসামীরা খারাপ প্রকৃতির লোক হওয়ায় যে কোন সময় আমার শিশু বাচ্চাটির বড় ধরনের ক্ষতি করিতে পারে বলে আশংকা করছি।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহউদ্দিন বলেন,  অভিযোগ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যেই অপহৃত শিশু মাইশাকে উদ্ধার করা হয়েছে। একইসাথে ঘটনায় জড়িত মোঃ শান্ত (২০) ও শাহ আলম (৪০) নামে ২জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
Share.
Leave A Reply

Exit mobile version