আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের পথসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মে) দুপুরে বাংলাদেশ গণধিকার পরিষদ রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকায় এ পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন। সভায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব কামরুল মিয়া।
এসময় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের শ্রম বিষয়ক সম্পাদক মো: মোতালেব হোসেন, আড়াইহাজার উপজেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো: সোহেল মিয়া,
রূপগঞ্জ উপজেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো: মমিনুল, সদস্য সচিব জসিম খান, যুগ্ম আহ্বায়ক আমেনা বেগম, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: মাছুম মিয়া, সিনি: যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম।
পথ সভায় আরও উপস্থিত ছিলেন মো: রানা, মোসা: খুরশেদা বেগম, রূপালী আক্তার, মো: আউয়াল, সেলিম মিয়া, তাসলিমা বেগম প্রমুখ।

