নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের রাসেল পার্কে পৃথক পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট ও মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১২ মে) নারায়ণগঞ্জ র্যাব-১১, সিপিসি-১ এ অভিযান চালিয়ে ৬ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, অনলাইন জুয়া মামলায় অনলাইল জুয়ার এজেন্ট নারায়ণগঞ্জ সদরের দেওভোত এল এন ১৬নং রোডের রাজু মিয়ার ছেলে মোঃ ছোয়াদ (২৬), ১৪ নং ওয়ার্ডের উকিলপাড়ার পল্টন সাহার ছেলে হৃদয় চন্দ্র সাহা (২৮), একই এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দিন (২৫), দেওভোগ এলাকার মৃত. আমির হোসেনের ছেলে ও অনলাইল জুয়ার এজেন্ট মোঃ রবিন বেপারী (২৪), ফকিরতলা ২নং রেলগেইট এলাকার মাছুম হোসেনের ছেলে মোঃ মৃদুল (১৯), দেওভোগ, ১৬ নং রোড এল এন রোডের মো. আমিনুল ইসলামের ছেলে মোঃ অহিদুল ইসলাম ইমন (২৮)। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। অনলাইন জুয়া খেলার বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।


